কুয়েতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো এক বাংলাদেশির

একজন বাংলাদেশি যুবক ক্যাজুয়াল পোশাকে বসে আছেন, তার হাতে স্মার্টফোন রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মোশাররফ হোসেন: কুয়েতে সড়ক দুর্ঘটনায় আকবর হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের সুলতান আহমদের ছেলে।
শুক্রবার (১৯ এপ্রিল) রাতে কুয়েতের রাবিয়ার পাশে ইশারা আল কাসেমিতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কা লেগে এই দুর্ঘটনায় ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহতের স্বজন কুয়েত প্রবাসী সাখাওয়াত হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বেশ কিছুদিন যাবৎ তিনি মানসিক বিষণ্নতায় ছিলেন। শুক্রবার রাতে রাস্তা পারাপার করতে গেলে দুর্ঘটনার শিকার হন।’
আকবর হোসেন বাংলাদেশ কমিউনিটিতে পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। বর্তমানে মরদেহ মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।






