লাইফস্টাইল

ত্বকের যত্নে উপকারী তরমুজের বীজ

তরমুজের অর্ধেক অংশ ও বীজের ছবি, বাংলাদেশের সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

তরমুজের অর্ধেক অংশ ও বীজের ছবি, যা ত্বকের যত্নে উপকারী তরমুজের বীজের উপকারিতা বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ত্বকের যত্নে আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি যেন আমাদের ত্বক উজ্জ্বলতা ধরে রাখতে পারে। তবে  ত্বকের যত্নে অনেক কার্যকর তরমুজের বীজ।

তরমুজের বীজে রয়েছে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও খনিজ যা আমাদের ত্বকের জন্য অনেক প্রয়োজনীয়। তাছাড়া তরমুজের বীজে আছে ওমেগা-৬ এবং ওমেগা-৯ যা ত্বককে মসৃণ এবং টানটান রাখতে সাহায্য করে। তরমুজের সাথে যদি বীজও চিবিয়ে খান তাহলে এই খনিজগুলো সরাসরি আপনার শরীরে প্রবেশ করে।

তরমুজের বীজে আরও থাকে ভিটামিন-ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বলিরেখা, রিংকেল এবং কালচে ছোপ দূর করতে সাহায্য করে। তাই তরমুজের বীজ দিয়েও বানাতে পারেন ফেসপ্যাক। তরমুজের বীজে থাকা লিনোলিক অ্যাসিড মুখের ব্রণে সমস্যাও দূর করে।

ত্বকে নিয়মিত তরমুজের বীজ ব্যবহারে সব ধরণের দাগ দূর হবে। সাথে ত্বকে বাড়বে কোলাজেনের সরবরাহ। সানবার্নর জন্যো উপকারী তরমুজের বীজ। এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটারি ধর্ম এগজিমা, সোরিয়েসিস ও সানবাবার্নের জন্য উপকারী।

বিষয়:তরমুজ ত্বকের যত্ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…