চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যা বালানের ‘নিয়ত’ কি হলিউড সিনেমার কপি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ২২, জুন ২০২৩
বিনোদন
A A

চার বছর পর রুপালি পর্দায় ফিরছেন অভিনেত্রী বিদ্যা বালান। ছবির নাম ‘নিয়ত’। অভিনেত্রীকে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে। ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার। ট্রেলার দেখে অনেকেই মনে করছেন হলিউড সিনেমা ‘নাইভস আউট’-এর অনুকরণ করে বানানো হয়েছে এই সিনেমা।

‘নিয়ত’ পরিচালনা করেছেন আনু মেনন। এ ছবিতে বিদ্যাকে দেখা যাবে খুনের রহস্য খুঁজে বের করতে। ট্রেলারে দেখা গেছে এক ধনী ব্যক্তি তার পুরো পরিবারকে নিজের জন্মদিনের ডিনারে আমন্ত্রণ জানায়। জন্মদিনের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে একটি বিচ্ছিন্ন পুরোনো বাড়িতে। রাতের শেষের দিকে সেই ব্যক্তিকে পাওয়া যায় মৃত অবস্থায়। সবাই আত্মহত্যা মনে করলেও গোয়েন্দা বিদ্যা দাবী করেন এটি খুন। তিনি পরিবারের সব সদস্যকেই সন্দেহের চোখে দেখেন। কিন্তু আসল খুনি কে? এই প্রশ্ন রেখে শেষ হয় ট্রেলার।

বিদ্যা বালানের স্থানে ড্যানিয়েল ক্রেইগ এবং রাম কাপুরের স্থানে ক্রিস্টোফার প্লামারকে কল্পনা করলে এই ছবিটিকে ‘নাইভস আউট’-ই মনে হবে, এমনটাই বলছেন নেটিজেনরা। ক্রিস ইভানসের মতো এখানে একজন দেরীতে প্রবেশকারীও রয়েছে। শুধু ‘নাইভস আউট’-এর কেয়ার টেকারের চরিত্র, যেটিতে অ্যানা ডি আরমাস অভিনয় করেছিলেন, সেটি এই ট্রেলারে দেখা যায়নি। তাই ছবিতে আছে কিনা তা স্পষ্ট নয়।

এর আগেও গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছিল বিদ্যাকে। ‘ববি জাসুস’ ছবিতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা। এছাড়াও ‘কাহানী’, ‘টিন’, ‘শেরনি’-তে রহস্য খুঁজে বের করার চেষ্টা করতে দেখা গেছে অভিনেত্রীকে।

‘নিয়ত’-এ বিদ্যার পাশাপাশি দেখা মিলবে রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভির মতো অভিনেতাদের। আগামী ৭ জুলাই মুক্তি পাবে ‘নিয়ত’।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'নিয়ত'ড্যানিয়েল ক্রেইগনাইভস আউটবিদ্যা বালানরাম কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT