চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে বজ্র-শিলাবৃষ্টির পূর্বাভাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ১৫, মে ২০২৫
- টপ লিড নিউজ, পরিবেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের আট বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। একইসাথে দেশের কিছু অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।

আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বুধবার (১৪ মে) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বর্তমানে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও চাঁদপুর জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পূর্বাভাসশিলাবৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিবেদকের নিজস্ব তোলা ছবি।

ঈদের ছুটি শেষে রাজধানীতে বেড়েছে যানজট

জুন ২, ২০২৬

মে মাসে রেমিট্যান্স এসেছে প্রায় সাড়ে ৩ বিলিয়ন ডলার

জুন ২, ২০২৬

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা

জুন ২, ২০২৬

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৫

জুন ২, ২০২৬

সাফ খেলতে যাওয়া শিউলি আজিমের মা মারা গেছেন

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT