পরিবেশ

দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

বাংলাদেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি। সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১৮ জুন) দুপুরে দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং সেখানে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বয়ে যেতে পারে।

এমন পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিষয়:সতর্ক সংকেত সমুদ্রবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…