বাংলাদেশ

নৌবাহিনীর সমুদ্র মহড়ায় বঙ্গোপসাগরে সতর্কবার্তা

নৌবাহিনীর মহড়ার জন্য বঙ্গোপসাগরে সতর্কতা নির্দেশনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌবাহিনীর ফায়ারিং এলাকা। ম্যাপ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ উপলক্ষে বঙ্গোপসাগরে আসছে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এসময় এসব এলাকা পরিহার করে নিরাপদ দূরত্বে চলাচল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল প্রকার বাণিজ্যিক জাহাজ, ট্রলার, কোস্টার, বাল্কহেড, মাছ ধরার নৌকা ও কার্গো জাহাজ মালিকদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আগামী ‘৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর-২০২৫’ বঙ্গোপসাগরে নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ করবে। গোলবর্ষণের বিপজ্জনক এলাকা পতেঙ্গা হতে ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কুতুবদিয়া থেকে ১১ কিলোমিটার পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হাতিয়া থেকে ২৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিপজ্জনক এলাকাসমূহে চলাচল অত্যন্ত বিপজ্জনক বিধায় বাণিজ্যিক জাহাজ, ট্রলার, কোস্টার, বাল্কহেড, মাছ ধরার নৌকা, কার্গো জাহাজসহ সকল ধরনের নৌযানকে ওই এলাকা পরিহার করে নিরাপদ দূরত্বে চলাচলের জন্য অনুরোধ করা হলো।

 

বিষয়:আইএসপিআর গোলাবর্ষণ সতর্কীকরণ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…