চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নার-মার্শের উড়ন্ত শুরু থামিয়ে শাহিনের পাঁচ, অস্ট্রেলিয়ার ৩৬৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে উড়ন্ত শুরু পেয়েছিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের জোড়া সেঞ্চুরিতে রেকর্ড জুটি সংগ্রহের আভাস দিলেও শাহিন আফ্রিদির দুর্দান্ত কামব্যাকে শেষের দিকে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। ৩৬৭ রানে থামিয়েছে অজিদের। 

শুক্রবার বেঙ্গালুরুতে টসে জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। ব্যাটে নেমে উড়ন্ত শুরুর পর বাধা হানেন শাহিন শাহ আফ্রিদি। ফেরান পাঁচ ব্যাটারকে। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানকে ৩৬৮ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া।

দুই ওপেনার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার ঝড় তুলেছেন পাকিস্তানি বোলারদের বিপক্ষে। জোড়া সেঞ্চুরিতে গড়েছেন রেকর্ড। অজিদের হয়ে বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন দুজনে। এক রানের জন্য সব উইকেট মিলিয়ে বিশ্বমঞ্চে অজিদের সর্বোচ্চ রানের জুটিটা স্পর্শ করতে পারেননি। বিচ্ছিন্ন হয়েছেন ২৫৯ রানে।

বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে অজিদের রেকর্ডের মালিক ছিলেন শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিন। ২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুতে কানাডার বিপক্ষে ১৮৩ রান তুলেছিলেন দুজনে। একযুগ পর একই মাঠে সেটি টপকে গেলেন মার্শ ও ওয়ার্নার। বিশ্বকাপে অজিদের যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি ২৬০। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে গড়েছিলেন ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ওয়ার্নার-মার্শ জুটিতে থেমেছেন তার এক রানে আগে।

১০ চার ও ৯ ছক্কায় ১০৮ বলে ১২১ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার হয়েছেন মিচেল মার্শ। জুটি ভাঙার পরের বলেই রানের খাতা খোলার আগে গ্লেন ম্যাক্সওয়েলকে দ্বিতীয় শিকার বানিয়েছেন পাকিস্তান পেসার।

স্টিভেন স্মিথও ফিরে যান দ্রুত। এরপর ৩২৫ রানে ডেভিড ওয়ার্নারের উইকেট পতনের পর দ্রুতই আরও ৫ ব্যাটারকে হারায় অস্ট্রেলিয়া। ১৪টি চার ও ৯টি ছক্কায় ১২৪ বলে ১৬৩ রান করে হারিস রউফের শিকার হন ওয়ার্নার।

Reneta

মার্শ ও ওয়ার্নার ছাড়া অজিদের আর কোনো ব্যাটারই উল্লেখযোগ্য রান করতে পারেননি। দুই অঙ্কের ঘরে পৌঁছান মাত্র দুজন। স্টোয়নিস ২৪ বলে ২১ রান ও জশ ইংলিশ ৯ বলে ১৩ রান করেন।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। হারিস রউফ নেন তিনটি। এছাড়া  উসামা মীর নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডওয়ার্নারপাকিস্তানমার্শশাহিন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাবিতে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মে ১৬, ২০২৬

কালো মানিকখ্যাত বিশুদ্ধ ব্ল্যাক বেঙ্গল ছাগলের কৃত্রিম প্রজননে সরকারের উদ্যোগ

মে ১৬, ২০২৬

‘আবার দেখা হবে বন্ধু’ কারিনাকে হারিয়ে ডানার আবেগঘন পোস্ট

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি সরকার ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন: শামসুজ্জামান দুদু

মে ১৬, ২০২৬

বাংলাদেশে গত এক দশকে শৌখিন মাছ চাষে ঘটে গেছে নীরব বিপ্লব

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT