চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাওয়ার্ড নাইটে না গিয়ে যেখানে রাত কাটাবেন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ফেব্রুয়ারিতে ভারত সফরে টেস্ট সিরিজে যাওয়ার আগে টানা খেলার ধকলে ক্লান্ত বোধ করছেন ডেভিড ওয়ার্নার। শারীরিকভাবে নিজেকে ফিরে পাওয়ার জন্য তার হাতে বিশ্রামের জন্য পাঁচদিনের বেশি সময় হাতে নেই। সেজন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ড নাইটে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অজি ওপেনার।

ওয়ার্নার আগস্ট মাস থেকে টানা খেলার উপর আছেন। জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া গত বছর টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের প্রতিটি টেস্ট ম্যাচেও ছিল তার উপস্থিতি।

তারপর এবারের বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের হয়ে ছয় ম্যাচে খেলেছেন। ব্রিজবেন হিটের কাছে এলিমিনেটর ম্যাচে হেরে তার দল আসর থেকে বিদায় নিয়েছে। এখন টানা খেলার ক্লান্তি ভর করেছে বলে সাংবাদিকদের কাছে ৩৬ বর্ষী ক্রিকেটার নিজেই স্বীকার করলেন।

‘আমি ক্লান্ত। অনেক বেশি ক্লান্ত। টানা খেলে যাওয়া চ্যালেঞ্জিং ছিল। কয়েকজন ইউএই লিগে খেলতে গেছে। তারা ক্রিকেট অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডে যাচ্ছে না। আমার দৃষ্টিকোণ থেকে বাড়িতে আরেকটা রাত থাকলে ভালো হতো, এমনটাই হবে।’

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে টেস্ট দলে থাকলে বাঁ হাতি ব্যাটারকে অনেকগুলো ম্যাচে খেলার ধকল পোহাতে হবে। বিষয়টি মেনেই নিচ্ছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেটার।

‘আশা করি পরের বছর আমি চাপ থেকে বেরিয়ে আসতে পারবো। এই মুহূর্তে যেমনটা আছি, তার চেয়ে কিছুটা সতেজ হতে পারবো। সামনের গ্রীষ্ম মৌসুমটা একটা লম্বা সময় ধরে হতে যাচ্ছে। আমাকে কীভাবে সুন্দর এবং সতেজ থাকতে হবে, তা নিয়ে কাজ করতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্নারক্রিকেট অস্ট্রেলিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ফাউল না দেয়া টেনে স্কটল্যান্ড ম্যাচের রেফারি নিয়ে ফিফায় চিঠি ব্রাজিলের

জুন ২৬, ২০২৬

নিত্যপণ্যের বাজারে স্বস্তির দেখা নেই

জুন ২৬, ২০২৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

জুন ২৬, ২০২৬
ছবি: পিএমও

ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

জুন ২৬, ২০২৬
ছবি: শহীদ জননী জাহানারা ইমাম (সংগৃহীত)।

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT