চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন হারের কারণ জানালেন বাবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পঞ্চম ওভারেই আউট হতে পারতেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। শাহিন আফ্রিদির শর্ট লেন্থ বলে ক্যাচ তুলেছিলেন মিডঅনে। সহজ ক্যাচটি ফেলে দেন উসামা মির। ব্যক্তিগত ১০ রানে ‘জীবন’ পেয়ে ওয়ার্নারের ব্যাট থেকে আসে ১৬৩ রান। ৩৬৭ রানের বড় সংগ্রহ পেয়ে যায় অস্ট্রেলিয়া। লক্ষ্য বড় হয়ে যাওয়ার পেছনে শুরুতে ওয়ার্নারের ক্যাচ ফেলে দেয়ার কথাই বলছেন অধিনায়ক বাবর আজম।

বেঙ্গালুরুতে শুক্রবার অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হারের ব্যবধান ৬২ রানের। ওয়ার্নার ও মিচেল মার্শের দুই সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রান তোলে। তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস থামে ৩০৫ রানে।

ইমাম উল হক ও আব্দুল্লাহ শফিকের উদ্বোধনী জুটি ১৩৪ রান এনে দিলেও শেষপর্যন্ত জয়ের কাছাকাছিও পৌঁছাতে পারেনি বাবরের দল। ম্যাচ শেষে অধিনায়ক বলেছেন, ‘প্রথম ৩৪ ওভার আমরা বোলিং এবং ফিল্ডিং কোনটিই ভালো করিনি। আমরা ওয়ার্নারের ক্যাচ মিস করেছি। এ ধরনের ব্যাটাররা সুযোগ পেলে কাজে লাগাবেই। তাছাড়া এটি ব্যাটিংবান্ধব উইকেট। আমরা সেই সুযোগটি কাজে লাগাতে পারিনি।’

‘রানতাড়া করতে নামার আগেও ব্যাটারদের জন্য বার্তা ছিল যে, আমরা এটা করতে পারব। এবং, সেই অনুযায়ী শুরুটাও করেছিলাম। তবে সাড়ে তিনশ রানতাড়ার মতো জুটি হয়নি। মাঝের সময়টাতে আরও বড় জুটি দরকার ছিল। সত্যি বলতে, বল হাতে আমাদের প্রথম ১০ ওভারে ভালো বোলিং করতে হতো, আর ব্যাট হাতে মাঝের ১০ ওভারে বড় জুটি গড়তে হতো।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডওয়ার্নারপাকিস্তানবাবরমার্শলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মার্কিন অবরোধেও কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান’

মে ৮, ২০২৬

অজপাড়া গাঁ থেকে সোজা বলিউডে দুই ভাই!

মে ৮, ২০২৬

মিষ্টি জান্নাত বললেন ‘চাইল্ডহুড থেকে তাকে আমার পছন্দ’

মে ৮, ২০২৬

নোট ও গাইড বই থাকবে না: শিক্ষামন্ত্রী

মে ৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT