বিনোদন

হৃতিকের ‘ওয়ার টু’ লুক ফাঁস!

অভিনেতা হৃতিক রোশন তারকা লুকের জন্য পরিচিত, ছবি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা হৃতিক রোশন তারকা লুকের জন্য পরিচিত, ছবি তোলা হচ্ছে, অন্যরা ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ওয়ার টু’-এর শুটিং চলছে ইতালিতে। শুটিং-এর একটি ভিডিও ফাঁস হয়েছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তোলপাড়।

২৪ বছরের ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন হৃতিক। কিন্তু ‘ওয়ার’ বদলে দিয়েছে তাকে পুরোপুরি। তার অ্যাকশন ইমেজে মুগ্ধ হয়েছে দর্শক। তাই ‘ওয়ার টু’ নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে। সেই সাথে হৃতিকের লুক দেখার আগ্রহও চরমে। অবশেষে সেই অপেক্ষা ফুরালো একটি ভিডিও ফাঁস হয়ে।

অফিশিয়াল ফার্স্ট লুক প্রকাশ না পেলেও ফাঁস হওয়া ভিডিওতে হৃতিককে দেখা যাচ্ছে রাফ ও হট লুকে। সাদা টি-শার্ট ও হালকা নীল শার্ট, সাথে সাদা ট্রাউজারে দেখা গেছে অভিনেতাকে। হাতে সানগ্লাস।

আরেকটি ভিডিওতে দেখা গেছে হৃতিক তার শট কেমন হয়েছে তা দেখছেন অয়ন মুখার্জির সঙ্গে। ভিডিও গুলো ঝড় তুলেছে। ভক্তরা জানিয়েছেন, তাদের প্রত্যাশা বেড়ে যাওয়ার কথা।

এক ভক্ত লিখেছেন, ‘মিশন ইম্পসিবল এবং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস লেভেলের ছবি মনে হচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘এই ছবিটি অনেক বড় কিছু হতে চলেছে। ধারনাও করতে পারছি না। বিশেষ করে পাঠান ক্যামিও যদি থাকে।’

ছবিতে হৃতিককে দেখা যাবে তার জনপ্রিয় ‘কবির’ চরিত্রে। তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআরও থাকছেন খল চরিত্রে। কিয়ারা আদভানি থাকছেন হৃতিকের বিপরীতে। অনিল কাপুরও থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিটি আগামী বছরের ১৫ আগস্ট মুক্তি পাবে।

বিষয়:ওয়ার টু হৃতিক রোশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…