চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৫
কর্পোরেট নিউজ
A A

বাংলাদেশের টেক জায়ান্ট এবং সেরা ব্র্যান্ড ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ শীর্ষক সম্মেলন।

এতে দেশজুড়ে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ব্যবসায়িক অংশীদারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তাগণ এবং পরিচালনা পর্ষদের সদস্যগণ অংশ নেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২৫) সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে বেলুন উড়িয়ে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ওই সম্মেলন উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

ওয়ালটন ব্র্যান্ডের প্রতি সিংহভাগ ক্রেতার আস্থা বজায় রাখা, পণ্য বিক্রয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা প্রদান, বাজার গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সময়োপযোগি বিপণন কৌশল প্রনয়ণ ইত্যাদি বিষয়ে সম্মেলনে আগত ডিস্ট্রিবিউটরদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা ও পরামর্শ দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। তারা চলতি বছর নতুন নতুন মডেলের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব, সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি এবং ফিচারের প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ার ঘোষণা দেন।

সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি এবং কর্মকর্তাগণ ওয়ালটন হাই-টেক পার্কে পৌঁছান। তাদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠে পুরো হাই-টেক পার্ক। অতিথিরা অত্যন্ত উৎসাহ ও আনন্দ নিয়ে ওয়ালটনের বিভিন্ন পণ্যের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস পরিদর্শন করেন। তাঁরা ওয়ালটনের বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিকমানের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস দেখে অত্যন্ত মুগ্ধ হন।

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলমের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান,ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ), এএমডি মো. ইউসুফ আলী, ওয়ালটন ডিজি- টেক ইন্ডাস্ট্রিজের এএমডি প্রকৌশলী লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

Reneta

অনুষ্ঠানে অতিথিদের আনন্দ ও বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে তুলেন মীরাক্কেল খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি।

২০২৪ সালে বিক্রয় বৃদ্ধিতে অসাধারণ সাফল্য অর্জন করায় সম্মেলনে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ১৭৩ জনকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য শেষ হয় ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের দিনব্যাপী এই সম্মেলন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালটনডিস্ট্রিবিউটর নেটওয়ার্কপার্টনার্স টুগেদার-২০২৫সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT