চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাম পরিচয় বদলিয়ে ২৭ বছর পরও শেষ রক্ষা হয়নি!

এস কে রাসেলএস কে রাসেল
৫:৫১ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৩
কিশোরগঞ্জ, জনপদ
A A

অজ্ঞাত তরুণীকে (২১) ধর্ষণ ও হত্যার ঘটনার দীর্ঘ ২৭ বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি ওয়াহিদুল্লাহ (৬৫) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির। আজ সোমবার ২৫ সেপ্টেম্বর দুপুরে আসামীকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল রোববার রাতে পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার বিন্নারবন্দ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। জানা যায়, আদালতে সাজা হওয়ার পর থেকে নাম পরিচয় গোপন করে পলাতক ছিলেন কিশোরগঞ্জের ওই ব্যক্তি।

ওয়াহিদুল্লাহ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মৌটুপি গ্রামের মৃত রুপ বাদশাহের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মোহাম্মদ আল আমিন হোসাইন।

পুলিশ জানায়, জেলার ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের বিলের ডোবা পানি থেকে ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে অজ্ঞাতনামা এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের তদন্তে বেরিয়ে আসে এই তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে একই মাসেই ভৈরব থানায় ধর্ষণের পর হত্যা মামলা রুজু হয়।

পুলিশ আরও জানায়, আসামি ওয়াহিদুল্লাহ রাজধানী ঢাকার গুলশানের বস্তিতে বসবাস করতেন।তিনি তেজগাঁও বেগুনবাড়ি এলাকার একটি গার্মেন্টসের সামনে গিয়ে বাদাম বিক্রি করতেন। এর সূত্র ধরে ওই গার্মেন্টসের দারোয়ান নিজামের সঙ্গে ওয়াহিদুল্লাহর বন্ধুত্ব গড়ে ওঠে। কিছুদিন পর নিজাম তার কথিত স্ত্রীকে (ভুক্তভোগী তরুণী) নিয়ে ভৈরব উপজেলার মৌটুপি গ্রামে ওয়াহিদুল্লাহর বাড়িতে দাওয়াতে আসেন। দাওয়াত শেষে বিকেলে তার কথিত স্ত্রী ঢাকায় চলে যাওয়ার বায়না ধরেন। পরে ওয়াহিদুল্লাহ, দারোয়ান নিজাম ও কথিত স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন সকালে ওই কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

Reneta

ওই ঘটনার পর থেকেই ওয়াহিদুল্লাহ আত্মগোপনে চলে যান। কিছুদিন ঢাকায় থাকার পর তিনি সুনামগঞ্জে চলে যান। সুনামগঞ্জে কয়লার শ্রমিক হিসেবে দীর্ঘদিন কাজ করেন। পরে জমি বর্গা নিয়ে কৃষি কাজ করতেন। এই সময়ের মধ্যে ওয়াহিদুল্লাহ ভৈরবের জমিজমা বিক্রি করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নারবন্দ এলাকায় অদুদ মিয়া (ছদ্মনাম) নামে স্থায়ী নিবাস গড়ে তোলেন। ওয়াহিদুল্লাহ এবং তার পরিবারের সদস্যদের ওই এলাকায় নতুন পরিচয়ে বসবাস শুরু করেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল আমিন হোসাইন জানান, ২০০২ সালের ৯ অক্টোবর আসামি ওয়াহিদুল্লাহকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন রায় ঘোষণা করেন আদালত। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপর থেকে ওয়াহিদুল্লাহ প্রায় ২৭ বছর পলাতক ছিলেন। পলাতক থাকা অবস্থাতেই আদালত তার সাজার রায় ঘোষণা করা হয়। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অবশেষে গতকাল ওয়াহিদুল্লাহকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জের ভৈরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

জুলাই ১, ২০২৬

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

জুলাই ১, ২০২৬

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT