চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিন শাসনামলের প্রকৃত ‘ফাটল’ উন্মোচন করেছে ওয়াগনার: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ২৬, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

রাশিয়ার আধাসামরিক ওয়াগনার বাহিনীর বিদ্রোহে দেশটির শাসক হিসেবে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভূমিকার ফাটল উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন।

সিএনএন জানিয়েছে, রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ নামক একটি টক শো’র সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। ব্লিঙ্কেন বলেন, বেসরকারি ওয়াগনার গ্রুপ ও এর নেতা ইয়েভগেনি প্রিগোজিনের বিদ্রোহ পুতিনের শাসনামলের জন্য একটি সরাসরি চ্যালেঞ্জ।

ওয়াগনার গ্রুপ হল ভাড়াটে সৈন্যদের নিয়ে গড়ে তোলা একটি বেসরকারি সেনাবাহিনী যা ইউক্রেনে রুশ সেনাদের সাথে নিয়মিত লড়াই করছে। তবে বেশ কিছুদিন যাবৎ ইউক্রেনে যুদ্ধ পরিচালনা নিয়ে রুশ বাহিনীর সাথে ওয়াগনার গ্রুপের উত্তেজনা বেড়েই চলছিল। অবশেষে গত শনিবার তারা রুশ বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং ইউক্রেনে তাদের ফিল্ড ক্যাম্প থেকে সীমান্ত অতিক্রম করে দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তোভ-অন-ডনে প্রবেশ করে।

এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি বাজে বইয়ের অতিরিক্ত অধ্যায় পুতিন রাশিয়ার জন্য লিখেছেন। মজার ব্যাপার এই যে, এটি তাদেরই অভ্যন্তরীণ বিষয়।

তিনি বলেন, এটি পরিষ্কারভাবে একটি নতুন প্রশ্ন উত্থাপন করেছে, যা পুতিনকে মোকাবেলা করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টনি ব্লিঙ্কেনওয়াগনার গ্রুপভ্লাদিমির পুতিনমার্কিন পররাষ্ট্রমন্ত্রীরাশিয়া-ইউক্রেন ইস্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

সংগৃহীত

সংসদ ভবন এলাকায় সমাবেশ-মিছিল নিষিদ্ধ

জুন ৬, ২০২৬

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের

জুন ৬, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

জুন ৬, ২০২৬

তপুর জোড়া গোল, ইউরোপের মাটিতে অভিষেকেই জয় বাংলাদেশের

জুন ৬, ২০২৬

সান মারিনোর মাঠে এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT