অন্যান্য খেলা

মেয়েদের দাবা বিশ্বকাপে ওয়াদিফার হার

মেয়েদের দাবা বিশ্বকাপে ওয়াদিফার খেলোয়াড়ের মনোযোগী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন তরুণ নারী দাবা খেলোয়াড় দাবা বোর্ডের সামনে মনোযোগী হয়ে খেলছেন, পেছনে অন্য খেলোয়াড় ও দর্শক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জর্জিয়ার বাতুমি শহরে রোববার থেকে শুর হয়েছে মেয়েদের ফিদে বিশ্বকাপ দাবা। প্রথম রাউন্ডের প্রথম খেলায় বাংলাদেশের নারী আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ফ্রান্সের নারী গ্র্যান্ড মাস্টার দাওলেতি কোরনেতি দেইমেনতির কাছে হেরেছেন।

প্রথম রাউন্ডের প্রথম খেলায় মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতিতে খেলে ২৫ চালের মাথায় হেরে যান।

সোমবার প্রথম রাউন্ডের দ্বিতীয় গেমে নারী আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ সাদা ঘুঁটি নিয়ে খেলবেন। টুর্নামেন্ট টিকে থাকতে হলে ওয়াদিফাকে সেই ম্যাচে জিততেই হবে। ফ্রান্সের নারী গ্র্যান্ডমাস্টার ড্র করলেই পরবর্তী রাউন্ডে খেলবে।

নক-আউট পদ্ধতিতে ১০৭ জন দাবাড়ু এ ইভেন্টে অংশ নিচ্ছেন।

বিষয়:ওয়াদিফা ফ্রান্স বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…