আন্তর্জাতিক

পর্তুগালের মধ্যবর্তী নির্বাচনের জমজমাট ভোটগ্রহণ

একজন নারী ভোটার ভোট দিচ্ছেন, অন্যরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা প্রতিষ্ঠানে ভোটগ্রহণের জন্য ভোটারদের উপস্থিতি ও নির্বাচন প্রক্রিয়া দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সংসদে অনাস্থা প্রস্তাব পাস হওয়ার পর মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ চলছে পর্তুগালে।

রোববার (১৮ মে) সকাল থেকে ভোটার উপস্থিতি লক্ষ্য করা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিত ছিল লক্ষ্য করার মতো। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এখন পর্যন্ত মাত্র ৩৫ শতাংশ ভোট পড়েছে। বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায় তরুণ ভোটারের থেকে বয়স্ক ভোটারদের উপস্থিত বেশি।

গতবারের নির্বাচনে ভোট পড়েছিল মাত্র ৬০ শতাংশ যেখানে জোট সরকার গঠন করেছিল মধ্য-ডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এডি। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। গতবারের তুলনায় এবার আরও কম শতাংশ ভোট পড়ার সম্ভাবনা আছে।

জরিপে দেখা গেছে, ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এডি) সমাজতান্ত্রিক দল (পিএস) এর চেয়ে এগিয়ে এবং সম্ভবত আগের চাইতে আরও আসন বেশি পাবে। তবে আবারও পর্তুগালের ২৩০ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠ শাসনের জন্য প্রয়োজনীয় ১১৬টি আসন থেকে পিছিয়ে থাকবে।

বিষয়:নির্বাচন পর্তুগাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…