চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকা মার্কায় ভোট দিলে দেশের ভালো হবে: নসরুল হামিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২৩
রাজনীতি
A A

ঢাকা-০৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নসরুল হামিদ বলেছেন: আমাদের ভালো থাকতে হলে, আমাদেরই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কিসে ভালো হবে সেটা বিদেশিরা ঠিক করে দেবে না। তাই সিদ্ধান্ত নিন, ৭ জানুয়ারি সকাল থেকে ভোটকেন্দ্র উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করুন।

সোমবার জিনজিরা মডেল টাউনে আয়োজিত নির্বাচনী সুধী সমাবেশ এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন: বাংলাদেশ যেমন অনেক সমস্যার দেশ ঠিক তেমনই সম্ভবনার দেশ। গত ১৫ বছরে আমাদের দেশ অনেক উন্নতি করেছে৷ সামনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলে আরও উন্নতি করবে। এমন একটা সময় ছিলো বাংলাদেশকে কেউ চিনতো না৷ এখন সবাই চেনে, সারা বিশ্ব এখন চিনে উন্নয়নের রোল মডেল হিসেবে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে বাংলাদেশ যেমন ভালো থাকবে, কেরানীগঞ্জবাসী আরও ভালো থাকবে৷

এসময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন: বিএনপির সময় বাংলাদেশ পরপর পাঁচ চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট-ফুটবলে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতির বরপুত্র বেগম জিয়ার ছেলে তারেক রহমান এরপর মুচলেকা দিয়ে লন্ডন গেছে৷ আবার বলে আন্দোলন করবে। ২৮ তারিখ গেলো, ১৫ তারিখ গেলো কত তারিখ গেলো। তারিখ পর তারিখ চলে গেলো কিন্তু তাদের কোন কথা বাস্তবায়ন হলো না।

ঢাকা-০৩ আসনের নৌকার এ মাঝি বলেন: ৭ জানুয়ারি সকাল সকাল গিয়ে ভোট দিবেন। এই দেওয়ার মানে আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দিবো না। জামায়াত-বিএনপি জোটকে প্রশ্রয় দেবো না কারণ তারা সন্ত্রাসী দল। ভোট দিয়ে আমরা তা প্রমাণ করবো। শুধু কেরানীগঞ্জ না সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। জ্বালাও পোড়াও কেউ সমর্থন করে না। আমাদের ভালো থাকতে হলে আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আমারদের ভালো থাকা কখনও বিদেশীরা ঠিক করে দেবে না।

তাই ৭ জানুয়ারি ঘরে বসে না থেকে সকাল থেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান নসরুল হামিদ।

Reneta

বিএনপি এখন আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস চালাচ্ছে বলে এসময় অভিযোগ করেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকসহ স্থানীয় সমাজের গণ্যমান্যব্যক্তিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননসরুল হামিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT