ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের ভোট শুরু হয়েছে। যুক্তরাজ্যে হাউজ অব কমন্সের ৬৫০ আসনের জনপ্রতিনিধি নির্বাচন করবেন ব্রিটেনের ৪ কোটি ৬ লাখ ভোটার। রেকর্ড সংখ্যক বাংলাদেশী বংশোদ্ভূত ৩৪ জনসহ ৪ হাজার ৫’শ ১৫ জন প্রার্থী এই নির্বাচনে লড়ছেন। জনপ্রিয়তা ও সমর্থন থাকায় এবারও বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী টিউলিপ সিদ্দিকের।







