চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফন ডার ডুসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাউথ আফ্রিকার তারকা ব্যাটার রাসি ফন ডার ডুসেন। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়ার পর সব ফরম্যাটকে বিদায় জানালেন ৩৭ বর্ষী তারকা।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও ফন ডার ডুসেন সাউথ আফ্রিকার ঘরোয়া দল লায়ন্সের হয়ে খেলা চালিয়ে যাবেন। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অংশ নেবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের সাউথ আফ্রিকান ক্রিকেটারদের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ার অঙ্গীকার করেছেন এই ব্যাটার।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ডুসেন লিখেছেন, ‘গর্বভরা হৃদয় এবং গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রোটিয়া জার্সি গায়ে তোলা এমন এক অর্জন, যা অসাধারণ ধৈর্য ও নিবেদন দাবি করে- যা আপনাকে কঠিন পরীক্ষার মুখোমুখি করে, আবার অসাধারণভাবে পুরস্কৃতও করে। দেশের হয়ে খেলতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’

লায়ন্স ও ক্রিকেট সাউথ আফ্রিকার কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি নিজের এজেন্ট এবং স্ত্রী লারাকেও ধন্যবাদ জানিয়েছেন ডুসেন। সাউথ আফ্রিকার জনগণ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি, আমি ক্রিকেটকে ভালোবাসি।’

২০১৮ সালের ৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডুসেনের। এরপর ধীরে ধীরে তিন সংস্করণের ক্রিকেটেই জায়গা করে নেন ডানহাতি এই ব্যাটার। ক্যারিয়ারে সাউথ আফ্রিকার হয়ে ১৮ টেস্ট, ৭১ ওয়ানডে ও ৫৭ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন।

সাউথ আফ্রিকার ওয়ানডে ইতিহাসে এবি ডি ভিলিয়ার্সের (৫৪.১৭) পর দ্বিতীয় সর্বোচ্চ গড় (৫০.১৩) নিয়ে ক্যারিয়ার শেষ করলেন ডুসেন। ওয়ানডেতে ৬৫ ইনিংসে ৬ সেঞ্চুরি ও ১৭ ফিফটির পথে ২৬৫৭ রান করেছেন। এর মধ্যে ২০১৯ সালের শুরুতে নিজের প্রথম ৯ ম্যাচেই করেছিলেন ৫টি ফিফটি। সেই ধারাবাহিকতায় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের দলেও সুযোগ পান।

Reneta

টি-টুয়েন্টিতে ৫৭ ম্যাচে ৫৩ ইনিংসে ৩৩.৪৭ গড়ে ১৪০৬ রান করেছেন ডুসেন। ১০ ফিফটিসহ স্ট্রাইক রেট ১২৮.৭৫। টেস্টে ৩২ ইনিংসে ৩০.১৬ গড়ে ৬ ফিফটিসহ করেছেন মোট ৯০৫ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরপ্রোটিয়াফন ডার ডুসেনলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT