চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্রোহী ওয়াগনার সেনাদের তিনটি সুযোগ দিলেন পুতিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ২৭, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
Russian President Vladimir Putin gives a televised address in Moscow, Russia, June 26, 2023. Sputnik/Gavriil Grigorov/Kremlin via REUTERS

Russian President Vladimir Putin gives a televised address in Moscow, Russia, June 26, 2023. Sputnik/Gavriil Grigorov/Kremlin via REUTERS

ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সেনাদের বিদ্রোহ নিয়ে নতুন করে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় বিদ্রোহী ওয়াগনার সেনাদের তিনটি সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।

গতকাল সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া একটি টিভি ভাষণে তিনটি সুযোগ দেওয়ার কথা জানান পুতিন। ওয়াগনার গ্রুপের সেনাদের বিদ্রোহের ঘটনার পর এই প্রথম তিনি কোনোও গণমাধ্যমের সামনে আসলেন।

বিদ্রোহী ওয়াগনার সেনাদের তিনটি সুযোগের কথা বলে তিনি জানিয়েছেন, যেসব সেনা বিদ্রোহ করেছিল তারা চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মূল সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন, পরিবারের কাছে ফিরে যেতে পারবেন অথবা বেলারুশে চলে যেতে পারবেন।

এছাড়াও ভাষণে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে নিহত পাইলটদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পুতিন। তার এই ভাষণের মাধ্যমেই গতকাল শনিবার ওয়াগনার গ্রুপ মস্কোর দিকে এগিয়ে যাওয়ার সময় লড়াইয়ে রাশিয়ান পাইলটদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হলো।

এদিকে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার পর প্রথমবারের মতো একটি অডিও বার্তায় জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পতন ঘটাতে তার সেনারা মস্কো অভিমুখে যাত্রা করেনি বরং তাদের পদযাত্রার লক্ষ্য ছিল ন্যায়বিচার।

এদিকে ওয়াগনারের যোদ্ধারা ক্রেমলিনের বিরুদ্ধে যে সশস্ত্র বিদ্রোহে নেমেছিল তার সঙ্গে যুক্তরাষ্ট্র বা সামরিক জোট ন্যাটোর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধওয়াগনার গ্রুপওয়াগনার বিদ্রোহক্রেমলিনভ্লাদিমির পুতিন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT