চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ গুণ বাড়ল জাপানে ভিসা ফি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ২২, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রায় অর্ধশতাব্দী পর প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে জাপান সরকার। আগামী ১ জুলাই থেকে নতুন ফি কাঠামো কার্যকর হবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একবার প্রবেশের (সিঙ্গেল-এন্ট্রি) ভিসার ফি বর্তমান ৩ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন করা হয়েছে। একইভাবে, একাধিকবার প্রবেশের (মাল্টি-এন্ট্রি) ভিসার ফি ৬ হাজার ইয়েন থেকে বৃদ্ধি পেয়ে ৩০ হাজার ইয়েন হবে।

তবে ভিসা ফি বৃদ্ধির ফলে দেশটিতে পর্যটকের আগমনে তাৎক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও আশাবাদ ব্যক্ত করে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি জানান, ১৯৭৮ সালের পর এই প্রথম ভিসা ফি সংশোধন করা হলো। মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তনের বাস্তবতা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২১ সাল থেকে জাপানি মুদ্রা ইয়েনের ধারাবাহিক অবমূল্যায়ন এবং কোভিড-১৯ মহামারির পর আন্তর্জাতিক ভ্রমণ পুনরুদ্ধারের কারণে জাপানে পর্যটকের সংখ্যা দ্রুত বেড়েছে। গত বছর দেশটি রেকর্ড ৪ কোটি ২৭ লাখ আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়েছে।

এদিকে গত মে মাসে জাপানের উচ্চকক্ষ (আপার হাউস) বিদেশিদের জন্য আবাসন ও অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন ফি বৃদ্ধির একটি বিলও অনুমোদন করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য জি-৭ভুক্ত উন্নত দেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই ভিসা ও আবাসন-সংক্রান্ত ফি পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্সি) আবেদন ফি সর্বোচ্চ ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩ লাখ ইয়েন পর্যন্ত নির্ধারণ করা যাবে, যা বর্তমান সীমার তুলনায় ৩০ গুণ বেশি। এছাড়া আবাসিক মর্যাদা পরিবর্তন বা থাকার মেয়াদ বাড়ানোর জন্য ফিও ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১ লাখ ইয়েন করা হয়েছে।

Reneta

তুলনামূলকভাবে, যুক্তরাষ্ট্রে অ-অভিবাসী ভিসার আবেদন ফি ১৮৫ থেকে ৩১৫ মার্কিন ডলারের মধ্যে রয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যে ছয় মাস পর্যন্ত মেয়াদের স্বল্পমেয়াদি ভিসার জন্য আবেদনকারীদের ১৩৫ পাউন্ড ফি পরিশোধ করতে হয়।জাপান সরকারের এই সিদ্ধান্ত বিদেশি ভ্রমণকারী, শিক্ষার্থী এবং দীর্ঘমেয়াদি বসবাসে আগ্রহীদের জন্য অতিরিক্ত আর্থিক ব্যয় বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানভিসা ফি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে মার্টিনেজের জন্য ফিফার বিশেষ সম্মান

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ জেলায় বিজিবি মোতায়েন

জুন ২২, ২০২৬

মেসির থেকে শেখা খুবই কষ্টকর, বলছেন ম্যাক অ্যালিস্টার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: ববি হাজ্জাজ

জুন ২২, ২০২৬

ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT