বিনোদন

চলে গেলেন হলিউডের কালজয়ী অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটোন

ভার্জিনিয়া প্যাটোনের কালজয়ী ছবি, হলিউডের কিংবদন্তি অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটোনের কালজয়ী ছবি, যিনি বিশ্ব চলচ্চিত্রে অবদান রেখেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউডের কালজয়ী সিনেমা ‘ইট’স আ ওয়ান্ডারফুল লাইফ (১৯৪৬)’ খ্যাত অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটোন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর।

গত বৃহস্পতিবার জর্জিয়ার অ্যালবানির এক বৃদ্ধাশ্রমে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। খবরটি নিশ্চিত করেছে ম্যাথিউজ ফিউনারেল হোম।

‘ইট’স আ ওয়ান্ডারফুল লাইফ’ সিনেমায় ভার্জিনিয়া প্যাটোনের চরিত্রটির নাম ছিল ‘রুথ ডাকিন বাইলি।’ ট্রেন স্টেশনে তার একটি দৃশ্য দর্শকমহলে খুব জনপ্রিয়তা পেয়েছিল। সেই দৃশ্যে তিনি সাদা গ্লভস পরে কী করে পপকর্ন খাবেন, তা নিয়ে চিন্তিত ছিলেন।

‘ইট’স আ ওয়ান্ডারফুল লাইফ’ ছাড়াও ভার্জিনিয়া প্যাটোন অভিনয় করেছিলেন থ্যাঙ্ক ইওর লাকি স্টারস (১৯৪৩), জ্যানি (১৯৪৪), হলিউড ক্যানটিন (১৯৪৪) এবং দ্য হর্ন ব্লোজ অ্যাট মিডনাইট (১৯৪৫) ছবিতে।

বিষয়:অভিনয় সিনেমা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…