চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরাট-রোহিতের টি-টুয়েন্টি ভবিষ্যৎ নিয়ে ওয়াসিমের সাফ কথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা টি-টোয়েন্টি ম্যাচে একসাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছেই। এক বছর আগে তারা সবশেষ ভারতের জার্সিতে টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন।

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার জানিয়েছেন। আগামী বছর টি-টুয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞ দুই ক্রিকেটারকে ভারতের প্রয়োজন হবে বলেই মত দেন।

‘টি-টুয়েন্টি বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি। আমি দুজনকেই বেছে নেবো। তারাই হবে ভারতের প্রধান খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই। টি-টুয়েন্টিতে আপনার একটু অভিজ্ঞতার প্রয়োজন। শুধুমাত্র তরুণদের উপর নির্ভর করতে পারবেন না।’

গত বছরের নভেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হারে ভারত। তারপর বিরাট ও রোহিত টিম ইন্ডিয়ার হয়ে একটিও টি-টুয়েন্টি ম্যাচ খেলেননি। ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে টিম ম্যানেজমেন্ট তরুণদের অন্তর্ভুক্তি চাইছে। তবে ওয়ানডে বিশ্বকাপে এই দুই ব্যাটারের দুর্দান্ত ফর্ম নতুন করে ভাবনার খোরাক জুগিয়েছে।

ওয়াসিমই একমাত্র ব্যক্তি নন, যিনি ভারতের হয়ে টি-টুয়েন্টি খেলা চালিয়ে যেতে রোহিত এবং কোহলিকে সমর্থন করছেন। টিম ইন্ডিয়ার সাবেক পেসার আশিষ নেহেরাও বিশ্বাস করেন, বয়স তাদের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র মানদণ্ড হওয়া উচিৎ নয়।

৩৬ বর্ষী রোহিত টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে আসতে রোহিত সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। শিরোপা উঁচিয়ে ধরা অবশ্য হয়নি। ভারত অধিনায়ক ১১ ম্যাচে ৫৪.২৭ গড়ে ১২৫.৯৪ স্ট্রাইক রেটে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৫৯৭ রান করেছেন।

Reneta

ওয়ানডে বিশ্বকাপটা ৩৫ বর্ষী বিরাট কোহলির দারুণ কেটেছে। টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছেন রেকর্ডের বরপুত্র। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। যা এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডও। ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে করেছেন ৫০তম ওয়ানডে সেঞ্চুরি। ১১ ম্যাচে ৯৫.৬২ গড়ে ৯০.৩১ স্ট্রাইক রেটে তিন সেঞ্চুরি ও ছয় ফিফটিতে কোহলির সংগ্রহ ৭৬৫ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াসিমটি-টুয়েন্টিবিরাটরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT