আন্তর্জাতিক

মারাঠা কোটা ইস্যু নিয়ে সহিংসতা, বিধায়কের বাসভবনে আগুন

বিধায়কের বাসভবনে অগ্নিকাণ্ডের ধোঁয়া ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিধায়কের বাসভবনে অগ্নিকাণ্ডের সময় ধোঁয়া ও আগুনের ছবি, যা সহিংসতার পরিণতি দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের মহারাষ্ট্রে মারাঠা কোটা ইস্যু নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিক্ষোভ। এই বিক্ষোভ ও সহিংসতার জের ধরে জ্বালিয়ে দেওয়া হয়েছে মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাড়ি, গাড়ি।

এনডিটিভি জানিয়েছে, আজ (৩০ অক্টোবর) সোমবার সকালে ভারতের মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাসভবনে আগুন জ্বালিয়ে দিয়েছে কোটা ইস্যু নিয়ে বিক্ষোভকারীরা। বিধায়কের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই দৃশ্য। এছাড়াও বিধায়কের বাড়ি, গাড়ি লক্ষ্য করে ছোড়া হচ্ছে ঢিল, পাথর।

প্রকাশ সোলাঙ্কে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির অজিত পাওয়ার নেতৃত্বাধীন গোষ্ঠীর বিধায়ক। তিনি বলেন, আক্রমণের সময় আমি আমার বাড়ির ভিতরেই ছিলাম। সৌভাগ্যবশত, আমার পরিবারের সদস্য বা কর্মীদের কেউ আহত হয়নি। আমরা নিরাপদ কিন্তু সম্পত্তির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ইস্যুটি বাচ্চাদের খেলায় পরিণত হয়েছে।

২৫ অক্টোবর থেকে কোটাপন্থী কর্মী মনোজ জারাঙ্গে পাটিলের অনশনের বিরুদ্ধে কথিত মন্তব্যের কারণে এই বিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভকারীরা তাদের কোটা দাবি বাস্তবায়নের জন্য রাজ্য সরকারকে ৪০ দিনের সময়সীমা প্রদান করেছে।

বিষয়:অগ্নিকান্ড আগুন বিক্ষোভ ভারত মহারাষ্ট্র সহিংসতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…