চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে ক্লাব কিনতে চান ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ভিনিসিয়াস ফিফা পুরস্কার গ্রহণ করছেন, পর্তুগালে ক্লাব কিনতে চান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল বিশ্বে তরুণ ফুটবলারদের মধ্যে আলোচনায় থাকা অন্যতম একজন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে সময়টা দারুণ কাটছে তার। গত বছর ক্লাবের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতায় ফিফার বর্ষসেরা ফুটবলারও হয়েছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। এবার খবর, পর্তুগিজ ক্লাবের মালিকানা কিনতে চলেছেন ২৪ বর্ষী ভিনি।

ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, পর্তুগালে দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ক্লাব কেনার কথা ভাবছেন ভিনিসিয়াস। তবে এখনই কোনো কিছু চূড়ান্ত হয়নি। ভিনি ঠিক কোন ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেছেন, সেটাও নিশ্চিত করে জানা যায়নি।

তবে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোর্বসের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলভেরকা ক্লাব কেনার বিষয়ে আলোচনা করছেন ভিনি। দ্বিতীয় বিভাগ লিগে পয়েন্ট টেবিলের আটে আছে আলভেরকা। তবে দুই পক্ষের চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। ক্লাবটি কিনতে ভিনি নাকি ১ কোটি ২ লাখ ৫০ হাজার ডলারের (বাংলাদেশি টাকায় প্রায় ১২২ কোটি ৫৫ লাখ টাকা) প্রস্তাব রেখেছেন আলোচনার টেবিলে।

Banglabid

এখনো ফুটবল খেলছেন, আবার অন্য ক্লাবের মালিকও, যার বড় দুটি উদাহরণ হলেন কাইলিয়ান এমবাপে ও এনগোলো কান্তে। এমবাপে ও কান্তের পথেই হাঁটছেন ভিনিসিয়াস।

স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতে ভিনিসিয়ুস এখন রিয়ালের সঙ্গে সৌদি আরবে। সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল। জেদ্দায় রোববার রাত একটায় ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলভেরকাএমবাপেপর্তুগালভিনিসিয়াসরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT