চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াস লিখলেন ‘বর্ণবাদীরা কাপুরুষ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের প্রথম রাউন্ডে, রিয়াল মাদ্রিদ ও বেনফিকার ম্যাচে বর্ণবাদের অভিযোগ তুলে খেলা বন্ধ করে দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর নানা নাটকীয়তার শেষে অবশ্য ম্যাচ পুরোটা হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা। লিখেছেন, বর্ণবাদীরা কাপুরুষ।

উয়েফার নিয়ম অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে ম্যাচ রেফারি ফ্রানকইস লেতেজিয়ার ফিফার অ্যান্টি-রেসিজম প্রোটোকল চালু করেছিলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা আবার শুরু হয়। ম্যাচ শেষে আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা দিয়েছে উয়েফা।

রিয়াল তারকা ভিনিসিয়াস লিখেছেন, ‘বর্ণবাদীরা কাপুরুষ। তারা কতটা দুর্বল তার প্রমাণ তাদের মুখে শার্ট ঢুকিয়ে কথা বলা। কিন্তু তাদেরকে অন্যরা সুরক্ষা দেয় যাদের তাত্ত্বিকভাবে শাস্তি দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। আজ যা ঘটেছে তা আমার এবং আমার পরিবারের জীবনে নতুন নয়।’

‘গোল উদযাপনের জন্য আমি হলুদ কার্ড পেয়েছি। এখনও বুঝতে পারছি না কেন। অন্যদিকে, কেবল একটি খারাপভাবে বাস্তবায়িত নিয়ম যা কোন কাজে আসেনি। আমি এই ধরনের পরিস্থিতি পছন্দ করি না। আরও বেশি করে যখন দুর্দান্ত জয়ের পর এবং যখন শিরোনামগুলো রিয়াল মাদ্রিদ সম্পর্কে হতে হয় তখন, তবে এটি প্রয়োজনীয়।’

ভিনিসিয়াস যার বিরুদ্ধে আঙুল তুলেছেন, সেই জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টির ব্যাখ্যা করে প্রেসটিয়ান্নি বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই যে, কখনও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবাদী মন্তব্য করিনি, দুঃখের ব্যাপার তিনি আমার থেকে যা শুনেছেন বলে মনে করেছেন তা ভুল বুঝেছেন।’

Reneta

‘আমি কারও সাথেই বর্ণবাদী আচরণ করিনি এবং রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া হুমকির জন্য আমি ব্যথিত।’

চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের প্রথম রাউন্ডে রিয়াল মাদ্রিদ-বেনফিকার ম্যাচে বর্ণবাদের অভিযোগ তোলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। অভিযোগের প্রেক্ষিতে হট্টগোলে খেলা ১১ মিনিট বন্ধ ছিল। বিব্রতকর প্রতিক্রিয়ার মুখে পড়েন রিয়ালের আরেক তারকা কাইলিয়ান এমবাপেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপ্রেস্টিয়ান্নিবেনফিকাভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT