চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ সময়ের জন্য ছিটকে যাওয়ার শঙ্কায় ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ১৭, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কলম্বিয়ার বিপক্ষে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পায়ের পেশির চোটে পড়েছেন ভিনিসিয়াস জুনিয়র। খেলার ২৭ মিনিটের মাথায় তিনি মাঠ ছাড়তে বাধ্য হন।

রবের্তো মেলান্দেজ মেট্রোপলিটন স্টেডিয়ামে খেলা চলাকালীন সময়ে মাঠের মাঝখানে জগিং করছিলেন ভিনিসিয়াস। এ সময় হঠাৎ তিনি মাটিতে পড়ে যান এবং মেডিকেল স্টাফদের ডাক দেন।

টাচলাইনের বাইরে নিয়ে যাওয়ার পর ২৩ বর্ষী ফুটবলারকে বাঁ-পায়ে চিকিৎসা নিতে দেখা যায়। আগামী ২২ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা। এমনকি ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে বেশ কয়েকটি ম্যাচ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অপুপস্থিত থাকতে পারেন।

ভিনিসিয়াসের চোট কতটা গুরুতর, এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি। সেলেসাওদের কোচ ফার্নান্দো দিনিজ সম্ভবত সামনের দিনগুলোতে তাকে ছাড়াই দল সাজানোর চিন্তা করবেন। গত আগস্টে সেল্টা ভিগোর বিপক্ষে বাঁ-পায়ের ইনজুরিতে পড়ায় লম্বা সময়ের জন্য খেলার বাইরে ছিলেন এ তারকা ফুটবলার।

গুরুতর চোটে আপাতত ফুটবলের বাইরে আছেন নেইমার। এবার ব্রাজিলের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে ভিনিসিয়াসের চোট। বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সেলেসাওরা বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে আছে। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সামনের পথ কীভাবে পাড়ি দেবে, সেটি ফার্নান্দো দিনিজের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চোট রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির জন্যেও মাথা ব্যথার কারণ হবে। এই সপ্তাহের শুরুতে লস ব্লাঙ্কোস তারকা জুড বেলিংহাম কাঁধের সমস্যার কারণে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলবে না। ক্লাবের হয়ে কবে মাঠে ফিরবেন, তা নিশ্চিত নয়।

Reneta

গত বৃহস্পতিবার অনুশীলনে উসমানে ডেম্বেলের সঙ্গে সংঘর্ষের পর ফ্রান্সের ক্যাম্প ছাড়তে বাধ্য হন এদুয়ার্দো কামাভিঙ্গা। হাঁটুতে চোট পাওয়ায় তিনি আট সপ্তাহ পর্যন্ত খেলার বাইরে পারেন। এরই মাঝে ভিনিসিয়াসের চোটে পড়া রিয়ালের জন্য মোটেও সুখবর নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলম্বিয়াবিশ্বকাপ বাছাইব্রাজিলভিনিসিয়াসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT