আন্তর্জাতিক

মার্কিন সিনেটে আবারও নির্বাচিত ভিন গোপাল

বাংলাদেশের সিনেটর ভিন গোপাল বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মঞ্চে বসে বাংলাদেশের সিনেটর ভিন গোপাল বক্তৃতা দিচ্ছেন, পাশে পানির বোতল ও নামের প্লেকার্ড রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তৃতীয় মেয়াদে মার্কিন সিনেটে পুনঃনির্বাচিত হয়েছেন ভারতীয়-মার্কিন স্টেট সিনেটর ভিন গোপাল। মার্কিন ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আইনসভার দৌড়ে জয়ী হয়ে নিউ জার্সির সিনেটে তৃতীয় মেয়াদের জন্য পুনঃনির্বাচিত হয়েছেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার ৭ নভেম্বর ৩৮ বছর বয়সী ভিন গোপাল নিউ জার্সির ১১ তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী স্টিভ ডিনিস্ট্রিয়ানকে পরাজিত করেছেন। ভিন গোপাল বর্তমানে নিউ জার্সি স্টেট সিনেটের সর্বকনিষ্ঠ সদস্য এবং মার্কিন ইতিহাসে সিনেটে নির্বাচিত প্রথম দক্ষিণ-এশীয় আমেরিকান।

মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭টি রাজ্যে ভোটগ্রহণ হয়। রাজ্য সিনেট এবং অ্যাসেম্বলি নিয়ে গঠিত ৪০টি জেলা থেকে ১২০ জন সদস্য ছিল নিউ জার্সির আইনসভায়। প্রতিটি জেলার সিনেটে একজন এবং অ্যাসেম্বলিতে দু’জন প্রতিনিধি থাকে যারা চার এবং দুই বছরের মেয়াদে কাজ করেন।

নির্বাচনটি মার্কিন ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আইনসভার নির্বাচনগুলোর মধ্যে একটি। গত অক্টোবর মাসে, ডেমোক্র্যাটরা  নির্বাচন উপলক্ষে ৩ দশমিক ৫ মিলিয়ন ডলার ব্যয় করেছেন। যেখানে, রিপাবলিকানরা মাত্র ৪ লাখ ৪৪ হাজার ৯৭০ ডলার ব্যয় করেছে্ন।

২০১৭ সালে ভিন গোপাল প্রথম মার্কিন সিনেটে নির্বাচিত হন এবং ২০২১ সালে পুনঃনির্বাচিত হন।

বিষয়:ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক মার্কিন সিনেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…