চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ ঘণ্টার টর্চার ভোগ করলাম: ‘বিক্রম বেদা’ নিয়ে কেআরকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মুক্তি পেতে যাচ্ছে হৃতিক রোশান ও সাইফ আলী খান অভিনীত বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘বিক্রম বেদা’। ছবিটি মুক্তির একদিন আগেই রীতিমত বোমা ফাটালেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান ওরফে কেআরকে!

বৃহস্পতিবার দুপুরে টুইটারে ‘বিক্রম বেদা’কে রীতিমত তুলোধুনো করলেন ক’দিন আগে চলচ্চিত্র সমালোচনার জন্য গ্রেপ্তার হওয়া কেআরকে। টুইটে তিনি ‘বিক্রম বেদা’ দেখেছেন বলে দাবি করে ছবিটিকে ‘৩ ঘণ্টার টর্চার’ বলেও অভিহিত করেছেন।

টুইটারে কেআরকে লিখেছেন,বন্ধুরা ‘বিক্রম বেদা’ দেখলাম! হৃতিক প্রথমার্ধে নকল করেছে অমিতাভ বচ্চনকে, দ্বিতীয়ার্ধে নকল করেছে আল্লু অর্জুনকে। ছবির ক্লাইম্যাক্সে ১৫ মিনিটের একটি গুলি চালানোর দৃশ্য রয়েছে! অ্যাকশন তো ভোজপুরী ছবির চেয়েও খারাপ। পুরোপুরিভাবে একটা সেকেলে ছবি এবং তিন ঘন্টার টর্চার ভোগ করতে হল।

দিন চারেক আগে টুইটারে কেআরকে লিখেছিলেন, ‘বিক্রম বেদা’র পর আর কোনও ছবির রিভিউ দেবেন না তিনি। সেই হিসেবে এটিই হতে যাচ্ছে কেআরকের শেষ রিভিউ!

ক’দিন আগে টুইটে কেআরকে বলিউড সিনেমার দর্শক ও তারকাদের ধন্যবাদ জানিয়ে করা একটি পোস্টে লিখেছিলেন, আমাকে বলিউডের ইতিহাসের সবচেয়ে বড় ফিল্ম সমালোচক বানানোর জন্য ধন্যবাদ। ক্রিটিক হিসেবে মেনে না নিলেও বলিউডের লোকজন আমার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করেছে। এর জন্য তাদেরকেও ধন্যবাদ।

৩০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সাইফ আলী খান ও হৃতিক রোশান অভিনীত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘বিক্রম বেদা’। ভারত সহ ১০০-টি দেশে মুক্তির খবর জানা গেছে আগেই। শুধুমাত্র ভারতেই চার হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

Reneta

যা কিনা ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত হৃতিক অভিনীত সর্বশেষ সিনেমা ‘ওয়ার’ এর রেকর্ডও ভেঙে দিতে যাচ্ছে। সেই ছবিটি মুক্তি পেয়েছিলো ৪ হাজার প্রেক্ষাগৃহে। কিন্তু ‘বিক্রম বেদা’ ভারতে ৪ হাজার একশো’র বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

তামিল ভাষায় নির্মিত ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এটি। ‘বিক্রম বেদা’ সিনেমাটির প্রযোজনা করছেন নিরাজ পান্ডে এবং পরিচালনায় রয়েছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী। তামিল সিনেমাটিও তারা পরিচালনা করেছিলেন। সাইফ-হৃতিক ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ।

সিনেমাটিতে সাইফ অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে হৃতিক একজন গ্যাংস্টারের চরিত্রে। ইতোমধ্যেই তাদের লুক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।

My friends watched #VikramVedha! @iHrithik is copying #AmitabhBachchan in first half n #AlluArjun in 2nd half. In the climax #Hrithik and #Saif both together are firing bullets in the air for 15minutes. Action is worst than Bhojpuri films. Means It’s outdated and 3hours torture.

— KRK (@kamaalrkhan) September 29, 2022

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামাল রশিদ খানকেআরকেতামিলবলিউডবিক্রম বেদারাধিকা আপ্তেসাইফ আলীসিনেমাহৃতিক
শেয়ারTweetPin

সর্বশেষ

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

ভেনিসের পর এবার টরন্টোতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT