চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে নিয়ে চাপের মুখে তামান্না-বিজয়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

কয়েকমাস ধরেই প্রকাশ্যে একে অপরের সঙ্গে প্রেম করছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউডের উঠতি তারকা বিজয় ভার্মা। শোনা যাচ্ছিলো, দুজনের সম্পর্ক গড়াবে বিয়ের পিঁড়ি অবদি। কিন্তু “কবে হবে সেই বিয়ে” এমন প্রশ্ন শুনে শুনে যেন কান ঝালাপালা হয়ে যাচ্ছে বিজয়ের!

কবে বিয়ে করছেন এ জুটি এ নিয়ে সবার মাঝে প্রশ্ন। তবে নিজেদের বিয়ে নিয়ে এখনো কোনো ধরনের মন্তব্য করেনি বিজয় কিংবা তামান্না । কিন্তু এবার এক অনুরাগীর প্রশ্নের উত্তর দিলেন বিজয়। তিনি জানালেন, একই প্রশ্ন শুনে কান ঝালাপালা হয়ে যাচ্ছে তার।

শুধু বাইরের লোকজন নয়, বাড়িতেও নাকি প্রতিদিন একই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজয়কে। মাকে ফোন করলেই নাকি তিনি ছেলেকে একই কথা জিজ্ঞেস করেন। তিনি আরো জানান, তার ভাতিজিও একই প্রশ্ন করেন তাকে।

এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬-১৭ বছর বয়সেই বিয়ে হয়ে যায় ছেলেদের। অনেক দিন আগে থেকেই আমার বিয়ে দেওয়া নিয়ে বাড়ির সবাই অত্যন্ত আগ্রহী। আর এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে, কারণ আমি বিয়ের বয়স পার করে ফেলেছি।’

বিয়ের চাপ যে শুধু বিজয়ের বাড়ি থেকে আসছে, তা নয়। একইরকম চাপে রয়েছেন নাকি তামান্নাও। কিছুদিন আগেই ৩৩ বছরে পা দিয়েছেন নায়িকা। ফলে এবার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য নাকি উঠেপড়ে লেগেছেন তার বাড়ির লোকেরা।

তবে কি বাড়ির চাপে পড়ে বিয়েটা করেই ফেলবেন, নাকি আরও কিছু দিন চুটিয়ে প্রেম করবেন বিজয়-তামান্না, সেটা অবশ্য তারাই বলতে পারবেন। তাদের ভক্ত-অনুরাগীরা সুখবর শোনার জন্য বেশ মুখিয়েই আছেন।

Reneta

সূত্র: ভারত ডটকম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামান্না ভাটিয়াবিজয় ভার্মা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুলকার জানালেন নতুন ছবির খবর, প্রকাশ্যে লুক

পরবর্তী

যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ‘রাজকুমার’

পরবর্তী

যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন 'রাজকুমার'

ফেরার বিষয়ে কোহলির সঙ্গে কথা বলবে বোর্ড

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT