বিনোদন

ক্যাটরিনাকে ভয় পান বিজয় সেতুপতি!

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে ক্যাটরিনা ও বিজয় সেতুতি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাটরিনা ও বিজয় সেতুতি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, আলোচনায় ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসছে ১২ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় পরিচালক শ্রীরাম রাঘবনের ছবি ‘মেরি ক্রিসমাস’। যেখানে প্রথমবারের মত জুটি বেধে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ এবং দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি।

যার প্রচারণায় ব্যস্ত এখন ছবিটির পুরো টিম। সেই ছবির প্রচার অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয় জানালেন যে ক্যাটরিনার সঙ্গে কথা বলতে তিনি রীতিমতো ভয় পান!

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, ছবির শুটিং চলাকালে তার সঙ্গে খুব বেশি যোগাযোগ করেননি বিজয়। এ বিষয়টি তাকে অবাক করেছিল। তিনি প্রাথমিকভাবে মনে করেছিলেন, পরিচালক শ্রীরাম রাঘবন হয়ত এমন নির্দেশ দিয়েছিলেন। অভিনেতার আচরণে অবাক হয়েছিলেন অভিনেত্রী। এমনকি সেটে কেউই তেমন কথা বলতেন না তার সঙ্গে।

প্রকাশ্যে আসার পর বিষয়টি স্পষ্ট করেছিলেন অভিনেতা নিজেই। সেতুপতির ভাষ্য, ‘টাইগার ৩’ অভিনেত্রীর অসম্ভব জনপ্রিয়তা। সে কারণেই আমি তাকে ভয় পাই। আমি এই শিল্পে নতুন। ক্যাটরিনা অনেক বেশি অভিজ্ঞ। অনেক বড় তারকা।

‘বদলাপুর’ এবং ‘অন্ধাধুন’ খ্যাত পরিচালক শ্রীরাম রাঘবন সম্প্রতি ‘মেরি ক্রিসমাস’ ছবির ট্রেলার প্রকাশ্যে এনেছেন। দর্শকদের মধ্যে কৌতূহল জাগিয়েছে কয়েক সেকেন্ডের ট্রেলার।

‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে ভিলেনের চরিত্রে নজর কেড়েছিলেন সেতুপতি। বর্ষীয়ান অভিনেতা কমল হাসানের বিপরীতে ‘বিক্রম’ ছবিতেও তাক লাগিয়েছিলেন। অন্যদিকে ‘টাইগার ৩’ ছবিতে সালমানের বিপরীতে চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা। ছবিটি এখন দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

বিষয়:ক্যাটরিনা কাইফ বিজয় সেতুপতি মেরি ক্রিসমাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…