চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-গেইলের এলিট ক্লাবে বিজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম ইকবাল ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: হাসান মাহমুদের ফুল লেংথ ডেলিভারি অনসাইডে ঠেলে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন এনামুল হক বিজয়। বিপিএলের ১১তম আসরে এসে নিজের প্রথম সেঞ্চুরি করে নিরানন্দ ছিলেন। দলকে জেতাতে পারলে হয়তো উল্লাসে ভাসতেন। শেষ ওভারের লড়াইয়ে খুলনা টাইগার্সের কাছে ৭ রানে হেরে যায় তার দল দুর্বার রাজশাহী। ম্যাচে অনন্য কীর্তি গড়েছেন টাইগার ব্যাটার। নাম লিখিয়েছেন তামিম ইকবাল ও ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের পাশে।

রোববার খুলনা টাইগার্সের বিপক্ষে ৯ চার এবং ৫ ছক্কায় ৫৭ বলে ১০০ রান করেন বিজয়। ম্যাচে ৫টি ছক্কা হাঁকিয়ে বিপিএল ইতিহাসের মাত্র পঞ্চম ব্যাটার হিসেবে ১০০ ছক্কার মালিক হয়েছেন তিনি। তার আগে বিপিএলে অন্তত ১০০টি ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে বিপিএলে ১০০ ছক্কা ও সেঞ্চুরি বিজয়ের আগে করেছেন কেবল দুজন- ক্রিস গেইল ও তামিম ইকবাল। বিপিএলে এখন পর্যন্ত ৫টি সেঞ্চুরি ও ১৪৩টি ছক্কা হাঁকিয়ে শীর্ষে গেইল। ২টি সেঞ্চুরি ও ১১৯টি ছক্কা তামিমের। আর একটি সেঞ্চুরির পাশাপাশি বিজয়ের ছক্কা ১০৪টি।

Banglabid

নিজের সেঞ্চুরির মাধ্যমে বিপিএল ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটাও টেনে এনেছেন বিজয়। চলতি বিপিএলে ২০ ম্যাচ বাকি থাকতেই সবমিলিয়ে সেঞ্চুরি হয়ে গেল ৭টি। এক বিপিএলে আগে সবচেয়ে বেশি ছিল ৬ সেঞ্চুরি, ২০১৯ আসরে।

চলতি বিপিএলে বিজয়ের আগে সেঞ্চুরি করেছন চিটাগাং কিংসের পাকিস্তানি ব্যাটার উসমান খান, ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা, রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস, ঢাকা ক্যাপিটালসের লিটন দাস ও তানজিদ হাসান তামিম এবং চিটাগাং কিংসের বিদেশি ব্যাটার গ্রাহাম ক্লার্ক।

২০১৯ আসরে সেঞ্চুরি করেছিলেন লরি ইভান্স, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এভিন লুইস, এবি ডি ভিলিয়ার্স এবং তামিম ইকবাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাগেইলচট্টগ্রামতামিমবিজয়বিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবু সাঈদ হত্যা মামলায় রংপুরে ট্রাইব্যুনালের তদন্ত দল

পরবর্তী

ট্রাম্পের নামে ক্রিপ্টোকারেন্সি, দাম আকাশছোঁয়া

পরবর্তী
ট্রাম্পের ছবি সঙ্গে ক্রিপ্টোকারেন্সির মূল্য বৃদ্ধির চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের নামে ক্রিপ্টোকারেন্সি, দাম আকাশছোঁয়া

বাংলাদেশ পুলিশ সদস্যরা একত্রে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ-র‍্যাব-আনসারের নতুন পোশাক চূড়ান্ত

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT