চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংক জালিয়াতির ৯ বিলিয়ন ডলার ফেরত দিলে রক্ষা পাবেন মৃত্যুদণ্ড থেকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A
বাংলাদেশ পুলিশ সদস্যরা সম্মানিত ও মনোযোগীভাবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুদণ্ড এড়াতে ৯ বিলিয়ন ডলার সংগ্রহের চেষ্টায় আছেন ভিয়েতনামের ব্যবসায়ী ট্রুং মাই ল্যান।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ৬৮ বছর বয়সি ট্রুং মাই ল্যান বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির মামলায় গত এপ্রিল মাসে দেয়া মৃত্যুদণ্ডের আপিলের বিরুদ্ধে রায় দেয়া হবে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভিয়েতনামের আইন অনুযায়ী, জালিয়াতির অর্থের ৭৫ শতাংশ ফেরত দিলে মৃত্যুদণ্ডের রায় যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত হবে। ভিয়েতনামের ইতিহাসে এটিই সবচেয়ে বিস্ময়কর রায়। একই সঙ্গে বিশ্বে এ যাবতকালের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতি।

১১ বছর ধরে দেশের সবচেয়ে বড় ব্যাংকগুলো থেকে তিনি অর্থ লুট করেছেন বলে অভিযোগের প্রমাণ পেয়েছে হো চি মিনের আদালত। একে ‘হোয়াইট কলার ক্রাইম’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

ট্রুং মাই ল্যানের বিরুদ্ধে দেশটির সাইগন কমার্শিয়াল ব্যাংক থেকে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার জালিয়াতির মাধ্যমে ঋণ নেয়ার অভিযোগ আনা হয়েছে।

Reneta

আইনজীবীরা বলছেন, ঋণের ২ হাজার ৭০০ কোটি ডলার পুনরুদ্ধার হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই মামলায় ২ হাজার ৭০০ জনকে সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয়েছিল। এই মামলায় রাষ্ট্রপক্ষে ১০ জনসহ মোট ২০০ জন আইনজীবী ছিলেন।

এই মামলার প্রমাণ মোট ১০৪টি বক্সে সংরক্ষিত আছে, যার ওজন ৬ টন। এই মামলায় ট্রুংসহ মোট ৮৫ জনের বিচার চলছে। যাদের সবাই নিজেদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন।

হো চি মিন শহরের একটি চীন-ভিয়েতনামী পরিবারে জন্মগ্রহণ করেন ট্রুং মাই ল্যান। তিনি তার মায়ের সাথে প্রসাধনী বিক্রি কাজ শুরু করেছিলেন। ১৯৮৬ সালে কমিউনিস্ট পার্টি অর্থনৈতিক সংস্কার চালু করার পর তিনি জমি এবং সম্পত্তি কেনা শুরু করেন। ৯০-এর দশকে তিনি হোটেল এবং রেস্তোরাঁর একটি বড় পরিচয় দখন করেন।

মামলায় বাকি ৮৫ আসামীর সবাই দোষী সাব্যস্ত হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড বাকিদের ২০ বছর থেকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ট্রুং মাই ল্যানের স্বামী এবং ভাগ্নিকে ৯ এবং ১৭ বছরের জেল দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯ বিলিয়ন ডলারট্রুং মাই ল্যানভিয়েতনামমৃত্যুদণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT