চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে বিজয় দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ কনস্যুলেটে বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

নানা আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে পালন করা হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে সকালে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

এ সময় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীসহ জেদ্দায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। কনস্যুলেট প্রাঙ্গণে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কনসাল জেনারেল। শ্রদ্ধা জানান বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন।

বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন কনস্যুলেটের কার্যালয়ের প্রধান কনসাল মেহেবুব জামান। আলোচনা সভার শুরুতে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ, আহত মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়াসহ দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Banglabid

সভায় সৌদি আরবের পশ্চিমাঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মকে দেশের প্রতি ভালোবাসা ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার গুরুত্বের ওপর জোর দেন। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের দেশটির আইনশৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান তিনি। এ ছাড়াও আগামী ১২ ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন প্রবাসী শিল্পীরা। এ সময় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেদ্দাবাংলাদেশ কনস্যুলেটবিজয় দিবস উদযাপনসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকারে অবরোধের নির্দেশ ট্রাম্পের

পরবর্তী

ফিফা দ্য বেস্ট: মেসি যাদের ভোট দিয়েছেন

পরবর্তী
মেসি আর্জেন্টিনা জার্সিতে ফুটবল খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা দ্য বেস্ট: মেসি যাদের ভোট দিয়েছেন

ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে তার ছবি দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও ৫ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT