চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় ভিকি জাহেদের ‘চক্র’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা ভিকি জাহেদ। সত্যি ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত সেই ওয়েব সিরিজ ‘চক্র’ এখন আলোচনায়।

১০ অক্টোবর থেকে দর্শক ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখতে পারছেন সিরিজটি। ২০ পর্বের এই সিরিজটি দেখে দর্শক বলছেন উপভোগ্য। প্রতিক্রিয়া জানাচ্ছেন সিনেমা, নাটক ও সিরিজের বিভিন্ন গ্রুপে।

রহস্যে ভরা ট্রেলার দেখেই দর্শক ‘চক্র’ নিয়ে ছিলেন আশাবাদী। সিরিজটি দেখে অনেকেই প্রতিক্রিয়ায় জানিয়েছেন, মাঝেমধ্যে কিছু দৃশ্যে গায়ে কাটা দিয়ে ওঠে!

শুক্রবার ‘চক্র’ নিয়ে কথা বলেন নির্মাতা ভিকি জাহেদ। ওয়েব সিরিজটি প্রথমে চ্যানেল আইয়ে টিভি সিরিজ হিসেবে নির্মাণ করা হয়েছিলো। কোন পরিস্থিতিতে এটি ওয়েব সিরিজ হলো, সে বিষয়েও কথা বলেন ভিকি।

নির্মাতার ভাষ্য, “অবশেষে ‘চক্র’ মুক্তি পেল। ২০২১ সালে পরিকল্পিত এই কাজ অনেক চড়াই উৎরাইয়ের পর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কাজটা চ্যানেল আইয়ের জন্য টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হয়েছিলো। কিন্তু পরবর্তীতে এর স্পর্শকাতর বিষয়বস্তুর জন্য এখন এটা আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।’

দর্শকদের উদ্দেশে ভিকি লিখেন, ‘চক্র’র মোট পর্ব সংখ্যা ২০, প্রথম ৫ পর্ব ফ্রিতে দেখা যাবে। এদিন অভিনেতা তৌসিফ জানান, ‘চক্র’ নিয়ে দর্শকের পক্ষ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি।

Reneta

শনিবার অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন,“আমরা সবসময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই। অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। দূর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে কোন ধারনাই রাখে না। আর যারা রাখে তাদের ওপর শয়তান কখনো আছর করতে পারে না। আপনি কোন দলে?” মন্তব্যের ঘরে শেয়ার করেছেন ‘চক্র’ দেখার লিংক।

ভিকির ‘চক্র’-তে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তৌসিফ ও ফারিণ। এছাড়াও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব সিরিজচক্রতৌসিফফারিণভিকি জাহেদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT