আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি

প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি হাসপাতালে ভর্তি, স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানিকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এনডিটিভি জানিয়েছে, বর্তমানে বিজেপি’র এই প্রবীণ নেতার অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালের জেরিয়াট্রিক বিভাগের বিশেষজ্ঞদের অধীনে তার চিকিৎসা চলছে। ভারতের প্রবীণ এই নেতা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন।

বিজেপির এই নেতাকে চলতি বছরের ৩০ মার্চ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মর্যাদাপূর্ণ ভারতরত্ন দিয়ে সম্মানিত করেন।

১৯২৭ সালের ৮ নভেম্বর করাচিতে (বর্তমান পাকিস্তান) জন্মগ্রহণ করেন লালকৃষ্ণ আদভানি। ১৯৪২ সালে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে আরএসএস-এ যোগদান করেন। তিনি ১৯৮৬ থেকে ১৯৯০, ১৯৯৩ থেকে ১৯৯৮ এবং ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রায় তিন দশকের সংসদীয় ক্যারিয়ারে আদভানি স্বরাষ্ট্রমন্ত্রী এবং অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বিষয়:বিজেপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…