চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসুস্থ হয়ে আইসিইউ-তে তনুজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

বলিউডের প্রবীণ অভিনেত্রী তনুজাকে অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের জুহু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার বিকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইসিইউ-তে রাখা হয়েছে ৮০ বছর বয়সী অভিনেত্রীকে।

জুহু হাসপাতালের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, বার্ধক্যজনিত সমস্যার কারণে তাকে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে তাকে। এখন ভাল আছেন অভিনেত্রী।

অভিনেত্রী তনুজা কাজল এবং তানিশার মা। হিন্দি এবং বাংলা সিনেমাজগতে পরিচিত মুখ তিনি।

১৯৫০ সালে দিদি নূতনের সঙ্গে ‘হামারি বেটি’ ছবিতে অভিনয়ে দিয়ে তনুজার অভিষেক। ১৯৬০ সালে ‘ছাবিলি’-তে অভিনয় করেন। ছবিটির পরিচালক ছিলেন তার মা শোভনা। ১৯৬১ সালে ‘হামারি ইয়াদ আয়েগি’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন।

বাহারে ফির ভি আয়েঙ্গি’, ‘জুয়েল থিফ’, ‘হাতি মেরে সাথি’, ‘মেরে জীবন সাথী’র মতো ছবিতেও অভিনয় করেছেন। ১৯৬৭ সালে ছবি ‘জুয়েল থিফ’-এর জন্য শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। ১৯৬৯ সালে ‘প্যায়সা ইয়া পেয়ার’ ছবির জন্য ফিল্মফেয়ার পান।

তিনি বাংলা এবং হিন্দি ছবিতে সমান তাকে কাজ করেছেন। ১৯৬৩ সালে উত্তম কুমারের বিপরীতে ‘দেয়া নেয়া’ ছবিতে অভিনয় করেন। এ ছাড়াও ১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ১৯৬৯-এ ‘তিন ভুবনের পারে’ এবং ‘প্রথম কদম ফুল’, ১৯৭০-এ ‘রাজকুমারী’তে অভিনয় করেন।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজলতনুজা
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে বজ্রপাতে লবণচাষীর মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬

দর্শকদের জন্য বিশ্বকাপে বাড়তি সুযোগ, মূল্যও চড়া

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশে জঙ্গিবাদের বাস্তব উপস্থিতি নেই, এটি ছিল রাজনৈতিক হাতিয়ার: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ২৮, ২০২৬

নতুন ছবি দিয়ে যে রেকর্ড গড়তে চলেছেন রাজামৌলি!

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)।

অর্থের অভাবে কেউ বিচার পাবে না, তা দুঃখজনক: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT