বাংলাদেশ

পুরনো বন্ধু আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানাতে পেরে ‘খুবই খুশি’ ড. ইউনূস

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সংক্ষিপ্ত বৈঠকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ও মালয়েশিয়ার দুই নেতা সাক্ষাৎ করছেন, চমৎকার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য, বাংলাদেশের ড. ইউনূস ও মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিমের মধ্যে সৌজন্য সাক্ষাৎ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার (৪ অক্টোবর) হযরত শাহজালাল বিমানবন্দরে একান্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ড. ইউনূস বলেন, ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি ‘খুবই খুশি’। বৈঠকে ড. ইউনূস ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকারের সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সাথে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন। দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে গমন করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার দুপুর ২টার দিকে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আগমন করেন।

বিষয়:আনোয়ার ইব্রাহিম ড. মুহাম্মদ ইউনূস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…