চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের হাতে খুন হতে হতে বেঁচে গিয়েছিলেন ‘ভার্টিগো’ তারকা!

ভেনিস চলচ্চিত্র উৎসবে ১ সেপ্টেম্বর আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি কিম নোভাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
একজন মহিলার ছবি, তিনি একটি কাগজ ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের মায়ের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ তুললেন ‘ভার্টিগো’ তারকা কিম নোভাক! ৯২ বছর বয়সী কিংবদন্তি এই হলিউড অভিনেত্রী নতুন এক ডকুমেন্টারিতে নিজের জীবনের অন্ধকার দিকগুলো তুলে ধরেছেন।

আলফ্রেড হিচককের অন্যান্য নায়িকাদের মতোই কিম নোভাকও মূলধারার বিনোদন জগতে দীর্ঘ ও সফল ক্যারিয়ার উপভোগ করেছেন। পিকনিক, দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম, পাল জোয়ি এবং ১৯৫৮ সালের সর্বকালের ক্লাসিক ‘ভার্টিগো’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন।

ভেনিস উৎসবে হাজির কিংবদন্তি কিম নোভাক

তবে ‘কিম নোভাকস ভার্টিগো’ নামের নতুন ডকুমেন্টারিতে উঠে এসেছে তার জীবনের অজানা গল্প— যেখানে তিনি দাবি করেছেন, শৈশবের শুরু থেকেই বেঁচে থাকার জন্য তাকে লড়াই করতে হয়েছে।

Banglabid

নোভাক বলেন, মহামন্দার সময় দারিদ্র্যের কারণে তার মা গর্ভপাতের চেষ্টা করেছিলেন। “আমার মা গর্ভে থাকতেই বুনন করার সূঁচ দিয়ে গর্ভপাতের চেষ্টা করেছিলেন। সেটা সফল হয়নি। তারপর জন্মের পর তিনি আমাকে বালিশ দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেছিলেন। হয়তো সে কারণেই আমার শ্বাসকষ্টের সমস্যা ছিল,” বলেন নোভাক।

অভিনেত্রী আরও যোগ করেন, “আমি মনে করি তখন থেকেই আমাকে শ্বাস নেওয়ার জন্য লড়তে হয়েছে, টিকে থাকার জন্য লড়তে হয়েছে এবং আমি জিতেছি। আমি বেঁচে গেছি।”

ভেনিস উৎসবে আজীবন সম্মাননায় ভূষিত হন ‘ভার্টিগো’ তারকা

যদিও এত ভয়ংকর অভিজ্ঞতা ছিল, কিম নোভাক দাবি করেন তার শৈশব একেবারে অখুশির ছিল না। “আমার বাবা ছিলেন খুব কঠোর, মাঝে মাঝে কঠিন মানুষও। কিন্তু মা জীবনের আনন্দ প্রকাশ করতে চাইতেন। তার চোখ সবসময় ঝিলমিল করত। তিনি আমাকে বলতেন আয়নায় তাকিয়ে নিজেকেই বলতে হবে ‘আমি আমার নিজের নৌকার ক্যাপ্টেন, আমি আমার ভাগ্যের নিয়ন্ত্রক।’”

Reneta

ভেনিস ফিল্ম ফেস্টিভালের চলমান ৮২তম আসরে সোমবার (১ সেপ্টেম্বর) এই তারকা কিংবদন্তিকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। একই দিনে এই উৎসবে প্রিমিয়ার হয় তার উপর নির্মিত ডকুমেন্টারি ‘কিম নোভাকস ভার্টিগো’। –পিওপল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কিম নোভাকভার্টিগোলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নীলফামারী ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংর্ঘষে ১ শ্রমিক নিহত

পরবর্তী

‘প্রথমে সুশান্ত চলে গেল, এখন প্রিয়া’

পরবর্তী
বয়সী নারী ও তরুণ পুরুষের ছবি, নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রথমে সুশান্ত চলে গেল, এখন প্রিয়া’

বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের ঐতিহাসিক রায়

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT