চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময়’ পেপার বুকের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৩
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ও অতিথিরা বইয়ের মোড়ক উন্মোচন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি মুক্তস্বাধীন দেশের মাটিতে পা রাখেন। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিতে তার প্রতিশ্রদ্ধা নিবেদন করে ‘ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময়’ এই পেপার বুকটি প্রকাশ করা হয়েছে। বইটি সম্পাদনা করেছেন এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান।

শনিবার সকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভায় বইটির মোড়র উন্মোচন করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর্ট পেপারে ছাপা, শক্ত মলাটে বাঁধাই করা ১০০ পৃষ্ঠার এই বইতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং ১৯৬৬ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সংবাদপত্র ও গণমাধ্যমে যেসব রিপোর্ট, বিশেষ প্রতিবেদন, ছবি ছাপা হয়েছিল সেই পত্রিকাগুলোর প্রথম পাতা বাছাই করে সংকলিত করা হয়েছে। এতে সেই সময়ের, দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দৈনিক পূর্বদেশ, দৈনিক পাকিস্তান ও পরবর্তীত দৈনিক বাংলা, দৈনিক সমাজ, দ্যা মনিং নিউজ ,দ্য পিপলস, পাকিস্তান ও বাংলাদেশ অবজারভার প্রভৃতি পত্রিকার ৯৫টি প্রথম পাতা সন্নিবেশিত করা রয়েছে। বইটি প্রকাশ করেছে জয়ীতা প্রকাশনী, প্রকাশক ইয়াসিন কবীর জয়।

এই বইটি নতুন প্রজন্মের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও অবদান এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সহায়ক হবে।

মহান মাতৃভাষা আন্দোলনে বাঙালির মানসে যে আত্মচেতনার উন্মেষ ঘটেছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ধাপে ধাপে সস্বাধীনতার আন্দোলনে উপনীত করেছেন। পরাধীনতার নিগড় থেকে মুক্ত হওয়ার জন্য সমগ্র বাঙালি জাতিকে এক সুকঠিন ঐক্যে যোটবদ্ধ করেছেন। যৎসামান্য দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সমরবিদ্যায় সুশিক্ষিত ও বিপুল অস্ত্রধর হানাদার পাকিস্তানী সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহসী করেছেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা, এমন নেতৃত্ব নজিরবিহীন।

১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্ষক্ষয়ী সংগ্রামে বিজয় অর্জনের ভেতর দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানে কারাবন্দী। সামরিক জান্তারা তার প্রাণনাশের হুমকি দিয়েছিল। কিন্তু তিনি ছিলেন আদর্শে অটল। এদিকে বঙ্গবন্ধুকে ছাড়া বাঙালির স্বাধীনতা তথা বিজয়ের আনন্দ ছিল অসম্পূর্ণ। জাতির পিতার মুক্তির জন্য বাঙালির দাবি আর বিশ্ব নেতৃবৃন্দের চাপে পাকিস্তানী জান্তারা অবশেষে ১৯৭২ সালের ৮ জানুয়ারি তাকে মুক্তি দিতে বাধ্য হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লণ্ডন ও ভারত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি মুক্তস্বাধীন দেশের মাটিতে পা রাখেন। সেদিন বিজয়ী বাঙালি তাদের মহানায়ককে বরণ করতে এক অবিস্মরণীয় সংবর্ধনার আয়োজন করেছিল। বইটিতে সেই অবিস্মরীয় দিনগুলোকে তুলে ধরা হয়েছে।

বইটি প্রকাশ করেছে জয়ীতা প্রকাশনী। বইটি পাওয়া যাবে জয়ীতা প্রকাশনীর ২০/২১ বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের কার্যালয়ে এবং ফেব্রুয়ারিতে অমর একুশের বইমেলায় জয়ীতা প্রকাশনীর স্টলে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে দশ ছবি ২০২২ সালকে সিনেমার জন্য গৌরবের করে তুলেছে

পরবর্তী

বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গ্রেপ্তার

পরবর্তী
বরিশাল ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মুক্তিযুদ্ধ বিজয় ভাস্কর্য ভাঙচুরের দৃশ্য, গ্রেপ্তার একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে মুক্তিযুদ্ধ বিজয় ভাস্কর্য ভাঙচুর, গ্রেপ্তার ১

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT