ক্রিকেট

জিতলে শিরোপা-ছন্দে ফিরবে ভারত: ভন

ভারতীয় ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, ম্যাচের উত্তেজনা ও দলীয় ঐক্য প্রকাশ পাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আর শিরোপা জিততে পারেনি ভারত। দীর্ঘ ১১ বছরে বেশকিছু ফাইনাল খেলেছে দলটি। প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। আরও একটি ফাইনালে নামছে এশিয়ার জায়ান্ট দলটি। টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতে শিরোপা খরা কাটাবে ভারত, মত ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের।

ভারতের শিরোপা খরা নিয়ে ভন লিখেছেন, ‘আমার মনে হচ্ছে ভারত যদি আজকের কাজটি সঠিকভাবে করতে পারে তাহলে তারা শিরোপার ছন্দে ফিরবে। এ দল নিয়ে তাদের অনেককিছু করার ক্ষমতা রয়েছে।’

‘১০ বছর হয়ে গেছে তারা একটি শিরোপা জিতেছিল এবং এটার মাধ্যমে আগামী কয়েকবছর তারা শান্ত থাকবে।’

ব্রিজটাউনে কেনসিংটন ওভালে শনিবার রাতে টিম ইন্ডিয়ার বিপক্ষে নামবে প্রোটিয়াবাহিনী। ২৮ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। দুদলই অপরাজিত থেকে এসেছে বিশ্বমঞ্চের ফাইনালে।

বিষয়:ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ প্রোটিয়া ভন ভারত২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…