চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখার্জীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

রাহুল ব্যানার্জীকে হারানোর শোকে ডুবে আছে গোটা টলিপাড়া। এরমধ্যেই আরেক দুঃসংবাদ! নিখোঁজ হয়েছেন পরিচালক উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরের পরে আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন উৎসবের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়।

নির্মাতর স্ত্রীর বরাতে কলকাতার আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে নিমতার একটি ব্যাঙ্কে গিয়েছিলেন পরিচালক। পরিচালকের সাথে শেষ বার স্ত্রীর কথা হয় দুপুর ২টা ২২ মিনিটের দিকে। তার পর থেকেই নাকি উৎসবের ফোন বন্ধ।

দুপুর গড়িয়ে বিকাল, সন্ধ্যা, রাত হয়ে যাওয়ার পরেও কোনও খোঁজ পাওয়া যায়নি পরিচালকের। মৌপিয়া বলেন, “সাইবার ক্রাইম সংক্রান্ত সমস্যা অনেক দিন ধরেই চলছিল। বিয়ের পরে আমি তৎপরতার সঙ্গে আইনজীবীর সঙ্গে কথা বলি। পুলিশে জানাই। এই বিষয়টা নিয়ে ও চিন্তায় ছিল। কিন্তু, তা নিয়ে খুব যে বেশি আলোচনা হয়েছে, তা নয়। আজ ব্যাঙ্কে একটা কাজে গিয়েছিল। ওটিপি আসবে বলে, ওর ফোনটা ছিল আমার কাছে। ও নিয়ে গিয়েছিল অন্য একটা ফোন।”

Banglabid

ইতিমধ্যেই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিচালকের স্ত্রী। ফোন নম্বর ট্র‍্যাক করে জানা গিয়েছে, সেটি শেষ উল্টোডাঙা স্টেশনের কাছে চালু ছিল। তার পরেই বন্ধ হয়ে যায়।

পরিচালকের স্ত্রীর ধারণা, সম্ভবত যানজট এড়াতে ট্রেনে করে ফিরছিলেন পরিচালক। পুলিশের তরফে জানানো হয়েছে, আগামিকালের মধ্যে যদি উৎসবের খোঁজ না পাওয়া যায়, তা হলে তদন্ত শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎসব মুখার্জীকলকাতানির্মাতামৌপিয়াসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT