আন্তর্জাতিক

ইউক্রেনের ওডেসাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১

উডেসার ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

উডেসার ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপ ও ধোঁয়া দেখা যাচ্ছে, আহত ও নিহতের সংখ্যা বাড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী ওডেসাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২১। এদের মধ্যে ৩ শিশু রয়েছে। শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার পর ছয় শিশুসহ ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়।

ইউক্রেনের অভিযোগ, রুশ বোমারু বিমান থেকে তিনটি ‘এক্স-২২’ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যদিও মস্কো এই হামলার দায় অস্বীকার করেছে।

এই হামলা চালানোয় রাশিয়াকে অব্যশই জবাবদিহির আওতায় আনতে হবে বলে জানিয়েছে জার্মানি। বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অ্যাখায়িত করেছে দেশটির সরকার।

জাতিসংঘের উদ্যোগে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য বের করার মানবিক করিডোরের জন্য ‘শুভেচ্ছার নিদর্শন হিসেবে’ রাশিয়া স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহার করার সিদ্ধান্তের পরদিন ওডেসায় এ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে ইউক্রেনের দাবি, তারা গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে রুশ বাহিনীকে স্নেক আইল্যান্ড থেকে বিতাড়ন করেছে।

বিষয়:ওডেসা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ রুশ হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…