স্বাধীনতা ও সংবিধানবিরোধী যে কোন তৎপরতা রুখে দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। সংবিধান প্রণয়নের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে তিনি বলেন, ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থে সংবিধানের ব্যবহার শুভ হয় না। সংবিধানের পবিত্রতা রক্ষা করতে নির্বাহী, আইন ও বিচার বিভাগকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ দেন রাষ্ট্রপতি।






