ফুটবল

কোপার ব্যর্থতায় বরখাস্ত যুক্তরাষ্ট্রের কোচ

যুক্তরাষ্ট্রের কোচ মাঠে দাঁড়িয়ে, ফুটবল ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ফুটবল দলের কোচ মাঠে অবস্থান করছেন, ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোপা আমেরিকায় ভালো করতে পারেনি দল, যুক্তরাষ্ট্র ফুটবল দলের কোচ গ্রেগ বারহাল্টারের তাই চাকরিটাই গেল। তাকে ছাঁটাই করেছে দেশটির ফুটবল ফেডারেশন। বুধবার ইউএস ফুটবল বিষয়টি জানিয়েছে। পানামা এবং উরুগুয়ের বিপক্ষে হেরে গ্রুপপর্ব পেরোতে পারেনি আসরের স্বাগতিক দলটি।

এবারই প্রথম বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং গোল্ড কাপ থেকে গ্রুপপর্বেই বাদ পড়েছে দেশটি। এরমধ্যে দুটি আসরের আয়োজক যুক্তরাষ্ট্র। ইউএস সকার স্পোর্টিংয়ের পরিচালক ম্যাট ক্রোকার ১০ দিন পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত নিয়েছেন।

ইউএস সকারের প্রেসিডেন্ট সিন্ডি পার্লো কোন বলেছেন, ‘গ্রেগকে ধন্যবাদ জানাতে চাই ইউএস ফুটবল এবং ছেলেদের দলের জন্য তার কঠোর পরিশ্রমকে। আমরা এখন স্পোর্টিং ডিরেক্টর ম্যাট ক্রোকারের সাথে কাজ করার দিকে মনোনিবেশ করছি। খেলাধুলার সর্বোচ্চ স্তরে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নেতৃত্ব খুঁজে পেতে চাই।’

বারহাল্টার বিবৃতিতে বলেছেন, ‘কোপা আমেরিকার ফলাফল বেশ হতাশাজনক এবং আমি এর পুরো দায়িত্ব নিচ্ছি। আমাদের মনোভাব এবং প্রক্রিয়া পুরোটা ২০২৬ বিশ্বকাপ কেন্দ্রিক এবং আমার আত্মবিশ্বাসী দলটি বিশ্বকাপের অন্যতম গল্পের কেন্দ্র হবে।’

কোপা আমেরিকায় মোটেও সুবিধা করতে পারেনি স্বাগতিক যুক্তরাষ্ট্র। ‘সি’ গ্রুপে দলটি তিন ম্যাচের মধ্যে একটি জয় পায়। পানামা ও উরুগুয়ের বিপক্ষে হেরে পরের রাউন্ডে যেতে পারেনি।

বিষয়:ইউএসএ উরুগুয়ে কোপা আমেরিকা ২০২৪ পানামা বারহাল্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…