আন্তর্জাতিক

ইউক্রেনে সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র

ফ্রান্সের প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ইউক্রেন সমর্থনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইউক্রেনে সৈন্য পাঠানোর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্র সৈন্য পাঠাবে না। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি হোয়াইট হাউস এ কথা বলেছে। 

এর আগে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ইউক্রেনে পশ্চিমা বাহিনী পাঠানোর বিষয়টি বাতিলে অস্বীকৃতি জানিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের নারী মুখপাত্র এড্রিন ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন ইউক্রেনে যুদ্ধের জন্যে যুক্তরাষ্ট্র কোন সৈন্য পাঠাবে না।

জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে মার্কিন সেনা সদস্যরা কেবল কিয়েভে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ কাজ করবে।

মার্কিন সৈন্যদের অস্ত্র উৎপাদন কিংবা সাইবার কার্যক্রমের জন্যে পাঠানোর বিষয়টি কিরবি অস্বীকার করেন। যদিও ফরাসী পররাষ্ট্র মন্ত্রী স্টিফেন সেজর্ন পশ্চিমা সৈন্যরা এমনটি করবে  বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে কিরবি বলেছেন, ইউক্রেনে সৈন্য পাঠানোর বিষয়টি ফ্রান্স কিংবা অন্য ন্যাটোভুক্ত দেশের ‘সার্বভৌম সিদ্ধান্ত’।

বিষয়:ইউক্রেন যুক্তরাষ্ট্র রাশিয়া সৈন্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…