চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইহুদি-বিরোধী কন্টেন্ট প্রচারকারীদের ভিসা ও বসবাসের অনুমতি দেবে না যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতিবাদে অংশ নেওয়া মুসল্লিরা প্যালেস্টাইন পতাকা নিয়ে রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ ঘোষণা করেছে, সোশ্যাল মিডিয়ায় ইহুদি-বিরোধী কন্টেন্ট প্রচারকারীদের আর ভিসা বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হবে না।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জানিয়েছে, অভিবাসন সুবিধার অনুরোধের সময় তারা আবেদনকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিশ্লেষণ করবে। সেখানে ইহুদি-বিরোধী কার্যকলাপ বা ইহুদি জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ধরা পড়লে, সেই আবেদন সরাসরি বাতিল করা হবে।

ইউএসসিআইএস’র এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস, হিজবুল্লাহ, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ কিংবা ইয়েমেনের হুথি গোষ্ঠীর মতো যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হিসেবে ঘোষিত সংগঠনের প্রতি সমর্থনমূলক পোস্ট ইহুদি-বিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য হবে। এই নীতি অবিলম্বে কার্যকর হবে এবং এটি ছাত্র ভিসা থেকে শুরু করে গ্রিন কার্ড আবেদনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

Banglabid

হোমল্যান্ড সিকিউরিটির সহকারী মন্ত্রী ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেন, বিশ্বের সন্ত্রাসবাদ-সহানুভূতিশীলদের জন্য যুক্তরাষ্ট্রে কোনো জায়গা নেই। যারা ইহুদি-বিরোধী ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে দেয়, তাদের আমরা স্বাগত জানাব না।

হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেন, যারা মনে করেন তারা প্রথম সংশোধনীর আড়ালে থেকে যুক্তরাষ্ট্রে এসে ইহুদি-বিরোধী সহিংসতা ও সন্ত্রাসবাদের পক্ষে অবস্থান নেবেন, তারা ভুল করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো জায়গা নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইহুদি-বিরোধীভিসাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT