চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ১০, মে ২০২৬
বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের সমুদ্রসীমা, সামুদ্রিক সম্পদ ও জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণেও ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। জাটকা নিধন প্রতিরোধ এবং বঙ্গোপসাগরে মাছ আহরণ বন্ধ কার্যক্রম বাস্তবায়নে নৌবাহিনী বর্তমানে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করছে।

রোববার ১০ মে নৌবাহিনী জানায়, গত ১৫ ফেব্রুয়ারি থেকে ‘জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম-২০২৬’ এবং ১৫ এপ্রিল থেকে ‘বঙ্গোপসাগরে ৫৮ দিন সকল প্রকার মৎস্য আহরণ বন্ধ কার্যক্রম’ পরিচালিত হচ্ছে।

জাটকা নিধন প্রতিরোধ অভিযানের আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনাসহ মোট ৯ জেলায় সমন্বিত অভিযান চলছে। বরিশাল এলাকায় এ কার্যক্রমে অংশ নিচ্ছে বানৌজা তিতাস। এছাড়া বিভিন্ন এলাকায় নৌবাহিনীর একাধিক জাহাজ ও ঘাঁটি মোতায়েন রয়েছে। অভিযান চলাকালে অবৈধভাবে জাটকা আহরণ এবং নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি জাল, চায়না দুয়ারি জাল, সুতা জাল ও বাঁধা জাল ব্যবহার করে মাছ শিকার প্রতিরোধ করা হচ্ছে। আটক করা অবৈধ জাল স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হচ্ছে। একইসঙ্গে জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলতে সচেতন করা হচ্ছে।

নৌবাহিনীর তথ্যমতে, চলমান অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫১৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ২১০ টাকা মূল্যের ৩ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৭০৫ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া বেহুন্দি, টং জাল ও চায়না রিংসহ ৮৬১টি নিষিদ্ধ জাল, ৩৭ কেজি জাটকা এবং একটি বোট জব্দ করা হয়েছে। এ অভিযান আগামী ১৫ মে পর্যন্ত চলবে। অন্যদিকে, বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌবাহিনীর তিনটি জাহাজ মোতায়েন রয়েছে। নৌবাহিনীর জাহাজ ও ক্রাফট নিয়মিত টহলের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে, যাতে নিষিদ্ধ সময়ে দেশি বা বিদেশি কোনো নৌযান মাছ ধরতে না পারে।

নৌবাহিনী জানিয়েছে, ১৪ এপ্রিলের মধ্যেই সমুদ্রে মাছ ধরায় নিয়োজিত সব ট্রলার ও ফিশিং বোটকে উপকূলে ফিরে আসা নিশ্চিত করা হয়েছে। এরপরও গভীর সমুদ্রে অবৈধ মৎস্য শিকার ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নৌবাহিনী। এ অভিযানে এখন পর্যন্ত আনুমানিক ২৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২৩ হাজার ৫০০ মিটার অবৈধ জাল এবং ৪১টি নিষিদ্ধ জাল আটক করা হয়েছে। সরকার ঘোষিত ৫৮ দিনের এ কার্যক্রম আগামী ১১ জুন পর্যন্ত চলবে।

এছাড়া ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় গত ১ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের ১৬টি উপকূলীয় জেলায় ‘বিশেষ কম্বিং অপারেশন-২০২৬’ পরিচালনা করে নৌবাহিনী। ওই অভিযানে প্রায় ১৫৮ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২ কোটি ২৬ লাখ ৫৪ হাজার ১৬০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পাশাপাশি ২ হাজার ৩৫৭টি নিষিদ্ধ জাল, পাঁচটি বোট এবং ৯০৩ কেজি জাটকা উদ্ধার করা হয়।

Reneta

উদ্ধার করা জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ এবং জব্দ বোট স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী। তাদের দাবি, এসব অভিযান দেশের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমদেশের সমুদ্রসীমানৌবাহিনীর অভিযানবাংলাদেশ নৌবাহিনীবিশেষ কম্বিং অপারেশন-২০২৬মৎস্যসম্পদ সংরক্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নজরুলের আবির্ভাব ছিল পরাধীন জাতির ভাগ্যাকাশে আলোকবর্তিকা’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ২, ২০২৬

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT