চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২১ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর মার্কিনিদের সাথে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রথমবারের মতো সরাসরি কথা বলছেন।

শনিবার (১১ এপ্রিল) তথ্যটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার সাংবাদিক আলী হাশেম ইরানের রাজধানী তেহরান থেকে বলেছেন, পাকিস্তানের রাজধানী থেকে আলোচনার মাধ্যমে কি খবর আসে সেই অপেক্ষায় আছেন ইরানিরা। তিনি বলেছেন, মার্কিনি ও ইরানিদের মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে। এই আলোচনায় অনেক কিছু পর্যবেক্ষণ করতে হবে এরপর সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এবারের আলোচনাটি শুধুমাত্র যুদ্ধবিরতিই নয়। এটি ইরান ও যুক্তরাষ্ট্রের ৪৭ বছর ধরে চলা শত্রুতারও বিষয়।

আলোচনায় যে পাঁচটি বিষয়কে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ধরা হচ্ছে—

পারমাণবিক কর্মসূচি: ইরানের পারমাণবিক ও ইউরেনিয়াম কার্যক্রম বন্ধে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে এবং আইএইএ’র কড়া নজরদারি চায়। অপরদিকে, ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের স্বীকৃতি ও সার্বভৌম অধিকার দাবি করছে।

অর্থনৈতিক নিষেধাজ্ঞা: ইরান সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ অর্থ ফেরতের দাবি জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলছে, ইরান প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

Reneta

হরমুজ প্রণালি: ইরান এ প্রণালিতে একক নিয়ন্ত্রণ ও ইরানি মুদ্রায় টোল আদায়ের দাবি তুলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জাহাজ চলাচল অবাধ ও নিরাপদ রাখতে চায়।

মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব: ইরান মার্কিন সামরিক উপস্থিতি হ্রাস ও বাহিনী প্রত্যাহার চায়, পাশাপাশি অঞ্চলে অভিযান বন্ধের দাবি জানায়। যুক্তরাষ্ট্র আবার হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সহায়তা বন্ধের ওপর জোর দিচ্ছে এবং নিরাপত্তা উপস্থিতি বজায় রাখতে চায়।

যুদ্ধের ক্ষতিপূরণ: সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, তাদের মিত্রদের ওপর ইরানের হামলার জবাবদিহি ও ক্ষতিপূরণ দিতে হবে।

দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষের পথে থাকলেও সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, তাৎক্ষণিক বড় অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম। তবে আস্থা গড়ে উঠলে ধাপে ধাপে আলোচনা চলতে পারে এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়তে পারে।

যেহেতু এবার দুই দেশের সর্বোচ্চ নেতারা বৈঠকে বসেছেন, তাহলে কি সবকিছু ছাপিয়ে তারা চুক্তি করতে পারবেন? নাকি আগের মতো আবারও ব্যর্থ হবেন, তা জানার অপেক্ষায় রয়েছেন তেহরানের মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ইসলামাবাদপাকিস্তানরাজধানীসাংবাদিক আলী হাশেমহরমুজ প্রণালি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ভিসা নিয়ে যে ‘খারাপ খবর’ দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশি ওয়েটারকে ক্ষমা চাইতে বাধ্য করল ভারতীয় পর্যটকরা

জুন ২৪, ২০২৬

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নকল পেলে শিক্ষার্থী ও কেন্দ্রপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT