চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানকে পাল্টা জবাব দিলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে মারাত্মক ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হওয়ার পর এর জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান-সমর্থিত একটি গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

বিবিসি জানিয়েছে, গতকাল (৩০ জানুয়ারি) স্থানীয় সময় মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসে একজন সাংবাদিক জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে জবাবে প্রেসিডেন্ট বাইডেন এই হামলার পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

হামলার ঘটনায় ইরানকে দোষারোপ করা উচিত কিনা তা জিজ্ঞাসা করা হলে জবাবে বাইডেন বলেন, আমি ইরানকে এই অর্থে দায়ী করি যে, যারা এই হামলা করেছে ইরান তাদের অস্ত্র সরবরাহ করছে। আমি মনে করি না আমাদের মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত যুদ্ধের প্রয়োজন আছে। অর্থাৎ ইরানকে পাল্টা জবাব দিলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ চাচ্ছে না যুক্তরাষ্ট্র।

গত রোববার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলায় ৩ জন মার্কিন সেনা নিহত হন। এই হামলায় আহত হয়েছেন ৪০ জনেরও বেশি সেনা। গত অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ শুরুর পর মার্কিন সেনাদের ওপর এটাই বড় ধরনের হামলার ঘটনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জর্ডানে সেনাঘাঁটিতে ড্রোন হামলার জবাবজো বাইডেনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগের ৩ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুবৃর্ত্তরা

পরবর্তী

চিলিকে উড়িয়ে অলিম্পিকের আরও কাছে আর্জেন্টিনা

পরবর্তী

চিলিকে উড়িয়ে অলিম্পিকের আরও কাছে আর্জেন্টিনা

পেঁয়াজের বাজার-দাম

ভরা মৌসুমে ‘সেঞ্চুরি’ পার করে অস্থির পেঁয়াজের বাজার

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT