চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে ইসরায়েলি হামলার পুরো দায় যুক্তরাষ্ট্রের: হিজবুল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৪
আন্তর্জাতিক
A A
বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননের হিজবুল্লাহ শনিবার মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ সম্পর্কে সতর্ক করে বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর ইসরায়েলের শুরু করা ‘বিশ্বাসঘাতক’ অভিযানের ‘পুরো দায়’ ওয়াশিংটনের ওপর বর্তায়।

রোববার (২৭ অক্টোবর) বিবিসিসহ আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতক জায়নবাদী আগ্রাসনের তীব্র নিন্দা করে এবং এটিকে সমগ্র অঞ্চলের জন্য একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে মনে করে।

Banglabid

এতে বলা হয়, এই গণহত্যা, মর্মান্তিক ঘটনা এবং ইসরায়েলের সৃষ্ট যন্ত্রণার সম্পূর্ণ দায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরই বর্তায়।

এর আগে ইরানের সামরিক বাহিনী জানায়, ইসরায়েলের হামলায় তাদের চার সেনা নিহত হয়েছেন। চলতি মাসের শুরুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল শনিবার এই হামলা চালিয়েছে বলে দাবি করে ইসরায়েল।

ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা এবং তেহরান ও পশ্চিম ইরানের কিছু স্থাপনাকে টার্গেট করে হামলা চালিয়েছে।

Reneta

এই হামলার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সঙ্গে তারা জড়িত নয়। তবে ইসরায়েল তাদের হামলার কথা জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার পর বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা, তেহরানের আগের হামলার লক্ষ্যবস্তু এবং আনুপাতিক প্রতিক্রিয়া বলে মনে হচ্ছে। এতে বেসামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি কম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানে ইসরায়েলি হামলামধ্যপ্রাচ্যহিজবুল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলোকে হুমকি দিলেন পুতিন, মূলে রয়েছে যে ঘটনা

আগস্ট ১২, ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT